জয়েন করুন

বাইক প্রেমীদের জন্য সুখবর! নতুন অবতারে বাজারে আসছে নতুন Kawasaki W175, দাম এবং ফিচারস দেখে নিন

Kawasaki বহু সময় পর মিড সেগমেন্টে একটি দুর্দান্ত বাইক নিয়ে আসতে চলেছে। আপডেটেড Kawasaki W175 দারুণ ফিচারস সমেত লিঙ্ক হবে। আগামী 8 ডিসেম্বর বাইকটি বাজারে আসতে পারে। সেখানে টিউবলেস টায়ার…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 5, 2023 7:53 PM

Kawasaki বহু সময় পর মিড সেগমেন্টে একটি দুর্দান্ত বাইক নিয়ে আসতে চলেছে। আপডেটেড Kawasaki W175 দারুণ ফিচারস সমেত লিঙ্ক হবে। আগামী 8 ডিসেম্বর বাইকটি বাজারে আসতে পারে। সেখানে টিউবলেস টায়ার সহ ডুয়াল ডিস্ক ব্রেক থাকছে।

Advertisements

কাওয়াসাকি W175 এর প্রারম্ভিক এক্স শোরুম দাম রয়েছে 1.47 লক্ষ টাকা। দুটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে গাড়িটি। নয়া ভার্সনে আরো কয়েকটি রঙ যুক্ত হতে পারে বলেই খবর। বাইকটির টপ স্পেক মডেলের এক্স শোরুম দাম থাকবে 1.49 লাখ টাকা। আসন্ন বাইকের ফিচারস সম্পর্কে অবশ্য তেমন কিছু জানায়নি Kawasaki।

Advertisements

Kawasaki W175 বাইকে থাকছে 177cc BS6 ইঞ্জিন। খবর অনুযায়ী আগের বাইকের সাথে নতুন বাইকের পাওয়ারট্রেনে কোনো পরিবর্তন নেই। আগের মতই ইঞ্জিনটি 12.8 bhp শক্তি এবং 13.2 Nm টর্ক উৎপন্ন করে। শক্তিশালী পাওয়ারট্রেনের সাথে বাইকটির লুকও দারুণ। সেখানে রয়েছে একটি বৃত্তাকার স্টাইলিশ হেডলাইট।

বর্তমান এডিশনে বাইকটির সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক রয়েছে। আপডেটেড সংস্করণে গাড়ির উভয় টায়ারেই ডিস্ক ব্রেক থাকবে। উল্লেখ্য, বাইকটির ওজন 135 কেজি, আর হালকা ওজনের হওয়ায় এটিকে রাস্তায় নিয়ন্ত্রণ করা বেশ সহজ হয়ে পড়ে। ডুয়াল ABS ও থাকছে নিরাপত্তার জন্য। বাইকটির মূল প্রতিযোগী Royal Enfield Hunter এবং TVS Ronin।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS