জয়েন করুন

পুজোর আগেই ধাসু বাইক আনছে Honda! দুর্দান্ত মাইলেজের সঙ্গে পাবেন প্রিমিয়াম ফিচার্স, দাম কত?

SP 125 এর সাফল্য দেখে গাড়িটির 160 সিসি ভার্সন নিয়ে আসতে চাইছে হোন্ডা মোটরস

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: July 30, 2023 10:42 AM

খুব তাড়াতাড়ি আরো একখানা বাইক নিয়ে আসছে Honda। এবার হোন্ডা মোটরসের টার্গেট 160 সিসির মার্কেট। এক্ষেত্রে তাদের একগুচ্ছ বাইক রয়েছে যেমন Hornet, Xblade, Unicorn ইত্যাদি। আর সেই পদাঙ্ক অনুসরণ করে বাজারে আসছে Honda SP 160। SP 125 এর সাফল্য দেখে গাড়িটির 160 সিসি ভার্সন নিয়ে আসতে চাইছে হোন্ডা মোটরস। খবর আসছে যে, নতুন SP 160 তৈরি হচ্ছে জনপ্রিয় ইউনিকর্ন 160 প্ল্যাটফর্মের ওপরেই।

Advertisements

এদিকে কয়েকদিন আগেই হোন্ডা মোটরসের তরফে লঞ্চ করা হয়েছে শাইন 100 এবং ডিও 125। এবার তারা 160 সিসির সেগমেন্টে নিজেদের নতুন বাইক নিয়ে আসার ঘোষণা করেছে। জানা যাচ্ছে যে, দুর্গা পুজোর আগেই বাজারে আসতে পারে নতুন বাইকটি। কিন্তু কেমন হবে নতুন SP 160? চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

ইউনিকর্ন 160 বাইকটি বাজারে বেশ ভালই হিট। তাই হোন্ডা মোটরস এবার SP রেঞ্জের অধীনে নতুন 160 সিসির বাইকের ঘোষণা করেছে। বর্তমানে ইউনিকর্ন বাইকটির দাম রয়েছে 1.10 লক্ষ টাকা (Ex-Showroom)। SP 160 বাইকটি Unicorn গাড়ির প্রিমিয়াম ভার্সন হতে পারে, আশা করা হচ্ছে সেটির দাম থাকবে 1.15 লক্ষ টাকার আশেপাশে। সেক্ষেত্রে Honda তাদের প্রতিদ্বন্দ্বী TVS এর Raider গাড়িটিকেও বড় প্রতিযোগিতায় ফেলবে।

Honda SP 125 গাড়িতে 162.7 সিসির ওয়ান সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার হতে পারে। ইঞ্জিনটি 7,500 rpm-এ সর্বোচ্চ 12.9 bhp-এর পাওয়ার আউটপুট এবং 5,500 rpm-এ 14 Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। গাড়িটি পাঁচ গতির ট্রান্সমিশনের সাথে আসবে বলেই ধারণা। পিছনে বেশ বড় 18 ইঞ্চির চাকা ব্যবহার করা হতে পারে, তাই বলা যায় যে গাড়িটির স্পিড লিমিট বেশ ভালই থাকতে চলেছে।

বিশেষজ্ঞদের মতে Unicorn গাড়িটির ইঞ্জিন আরো আপগ্রেড করে লাগানো হবে SP 160 এ। এই সেগমেন্টে TVS Raider ছাড়াও এই Honda SP 160 প্রতিযোগীতায় নামবে Yamaha FZ V4.0, Suzuki Gixxer 155 এবং Bajaj Pulsar 150 এর সাথে। নতুন গাড়িটির পারফরম্যান্স কেমন হয় তাই দেখার।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS