জয়েন করুন

Ola এবং Bajaj-কে কড়া টক্কর দিতে প্রস্তুত Ather Energy, দুর্দান্ত সব ফিচার্স নিয়ে লঞ্চ হচ্ছে এই স্কুটার

ভারতে স্কুটার হোক কি বড় গাড়ি, EV এর চাহিদা দিন প্রতিদিন বেড়েই চলেছে। এক্ষেত্রে বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্টআপ সংস্থা Ather Energy বাজারে নিজেদের খুব ভালোভাবে প্রতিষ্ঠা করেছে। একাধিক EV বাজারে নিয়ে এসেছে…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: July 21, 2023 1:53 AM

ভারতে স্কুটার হোক কি বড় গাড়ি, EV এর চাহিদা দিন প্রতিদিন বেড়েই চলেছে। এক্ষেত্রে বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্টআপ সংস্থা Ather Energy বাজারে নিজেদের খুব ভালোভাবে প্রতিষ্ঠা করেছে। একাধিক EV বাজারে নিয়ে এসেছে তারা। বাজারে সেগুলো টক্কর দিচ্ছে Honda, Suzuki, Hero, Bajaj ইত্যাদির মতো প্রচলিত সংস্থার সাথে। তারইমধ্যে খবর আসছে যে, আগামী 3 আগস্ট Ather তাদের নতুন বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করবে।

Advertisements

খুব শীঘ্রই বাজারে আসছে Ather Energy এর নতুন ইলেক্ট্রিক স্কুটার। আগামী মাসে 3 তারিখ বাজারে নতুন 450S বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করবে Ather। স্কুটারটির এক্স-শোরুম প্রাইস রয়েছে 1,29,999 টাকা। লঞ্চ হওয়ার আগে সেটির প্রি-বুকিং ও শুরু হয়ে গিয়েছে। মাত্র 2500 টাকার বিনিময়ে কিনতে পারেন নয়া স্কুটারটি।

Advertisements

স্কুটারটি নিয়ে বেশ উৎসাহিত Ather। টিজার থেকে জানা যাচ্ছে যে, Ather Energy 450S স্কুটারে একটি 3 kWh ব্যাটারি প্যাক থাকবে। একবার চার্জের বিনিময়ে সেটি মোট 115 কিমি পর্যন্ত ছুটতে পারবে। উন্নতমানের এই স্কুটারের গতিও বেশ দারুন। সেখানে মাত্র 3.9 সেকেন্ডেই শুন্য থেকে 40 কিমি প্রতি ঘন্টা গতিতে পৌঁছানো সম্ভব।

Ather 450S স্কুটারের সর্বোচ্চ গতি থাকবে 90 kmph। আসলে এই নতুন 450S স্কুটারটি তৈরী হয়েছে m450X মডেলের ওপর ভিত্তি করে। যদিও নতুন বাইকে 7.0-ইঞ্চি টাচস্ক্রিনের জায়গায় একটি রঙিন LCD ডিসপ্লে থাকছে। বাজারে Ather 450S লড়াইয়ে নামবে Ola S1 এবং Bajaj Chetak এর সাথে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS