জয়েন করুন

Royal Enfield এবং Jawa-কে টেক্কা দিতে 650 সিসির শক্তিশালী বাইক আনছে মাহিন্দ্রা! দেখুন কি কি ঝাক্কাস ফিচার্স থাকছে

ইঞ্জিন এবং কিলার লুকের সাথে শীঘ্রই বাজারে আসছে মাহিন্দ্রার নতুন বাইক, দেখে নিন কেমন হবে বাইকটি

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 11, 2023 10:01 AM

ভারতে প্রিমিয়াম ক্রুজ বাইক ক্যাটেগরিতে সবচেয়ে বেশি বাইক বিক্রি করে Royal Enfield। ক্রুজার, অ্যাডভেঞ্চার ক্যাটেগরিতেই সবচেয়ে বেশি বাইক বিক্রি করে তারা। এরপর চেকোস্লোভাকিয়ার Jawa কোম্পানিও এই সেগমেন্ট ভালই বিক্রি করে। Royal Enfield এবং Jawa এর বাজার দখল করতে Harley Davidson এবং Triumph তাদের নতুন বাইক লঞ্চ করেছে। এবার Mahindra এই বাজার দখল করতে নতুন বাইক লঞ্চ করতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক কেমন হতে চলেছে সেই বাইক।

Advertisements

এমনিতে মাহিন্দ্রার গাড়ি অর্থাৎ চারচাকা গুলোর বাজারে বেশ বড় মাপের চাহিদা রয়েছে। Scorpio-N থেকে Thar, এসমস্ত গাড়ি কেনার জন্য আপনাকে দীর্ঘ প্রতীক্ষা করতে হবে। এবার বাইকের বাজারেও নিজেদের পরিসর বাড়িয়ে তুলতে সক্রিয় মাহিন্দ্রা। বাইকের বাজারে বেশ জোরেসোরে প্রবেশ করেছে সংস্থাটি। Royal Enfield এবং Jawa কে টেক্কা দিয়ে নতুন ক্রুজার বাইক নিয়ে আসার ঘোষণা করেছে Mahindra।

Advertisements

Mahindra এবার তাদের BSA Gold Star বাইক নিয়ে আসছে বাজারে। এখানে উল্লেখ্য যে, UK তে দেদার বিক্রি হয় BSA Gold Star বাইকটি। তবে এতদিন ভারতের বাজারে খুব একটা দেখা যায়নি এই ক্রুজার বাইক। কিন্তু মার্কেট ধরার জন্য শীঘ্রই BSA Gold Star 650 নিয়ে আসতে পারে মাহিন্দ্রা। দেখে নিন কী কী ফিচারস থাকছে বাইকে।

ইঞ্জিন : Mahindra BSA Gold Star 650 বাইকে 652 সিসির চার ভালভের শক্তিশালী ইঞ্জিন থাকছে। মোট 44 bhp শক্তি এবং 55 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম গাড়িটির ইঞ্জিন। 5 গতির গিয়ারবক্সের সুবিধাও রয়েছে বাইকটিতে।

দাম : রেট্রো স্টাইলের এই ক্রুজার বাইকের দামও সাধ্যের মধ্যেই থাকবে। Mahindra BSA Gold Star 650 এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 3.5 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকার মধ্যে। কিন্তু অফিশিয়াল কোনো বয়ান না আসায় সেই সম্বন্ধে নিশ্চিৎ কিছু বলা সম্ভব হচ্ছেনা। আপাতত পাওয়া খবর অনুযায়ী Royal Enfield Interceptor 650 বাইকের থেকে কিছুটা বেশি দাম হতে পারে এই বাইকের।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS