জয়েন করুন

250 Duke লঞ্চ করল KTM, ধামাকাদার বাইকটির দাম এবং ফিচারস দেখে নিন

KTM 250 Duke কেনার জন্য কত খরচ হবে আপনার? দেশের বাকি বড় শহরেই বা খরচের পরিমাণ কত?

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 22, 2023 3:30 PM

KTM Duke মানুষের ভারী পছন্দের। বাইক প্রেমীরা নতুন Duke কে নিজেদের অতি প্রিয় সওয়ারি মনে করেন। একটা সময় ব্যপক চাহিদা থাকলেও সম্প্রতি যেন সেই চাহিদা বেশ কিছুটা কমে গিয়েছে। তবে বাজার চাঙ্গা করতে Duke সিরিজের নতুন তিনটি বাইক 125, 250 এবং 390 লঞ্চ করেছে। আজ আমরা এখানে আলোচনা করবো Duke 250 নিয়ে।

Advertisements

125 Duke এর ক্ষমতা কম বাজেটও কম। আবার 250 Duke এর ক্ষমতা বেশি হওয়ার সাথে সাথে দামও অনেকখানি বেশি। কিন্ত এই দুই বাইকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে 250 Duke। তাহলে চলুন বাইকটি সম্পর্কে জেনে নেওয়া যাক। ফিচারস এবং দাম, সমস্তই বিস্তারিত ভাবে জানাই আপনাদের।

Advertisements

ফিচারস: 250 Duke বাইকে রাইড বাই রাইড ওয়্যার থ্রটেল সিস্টেম সহ স্লিপার ক্লাচ, কুইক শিফটার, 5 ইঞ্চি LCD স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, কল এবং মিউজিক কন্ট্রোলের মতো ফিচারস দেখতে পাওয়া যায়। হেদল্যাম্প এবং টেল ক্যাম্পে ব্যবহার করা হয়েছে শক্তিশালী LED আলো। ডুয়াল চ্যানেল ABS সহ রিয়ার মনো শক সাসপেনশন পাওয়া যায়।

ইঞ্জিন: 250 Duke এ 248.7 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। সর্বোচ্চ 30.57 hp শক্তি এবং 25 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম 250 Duke এর ইঞ্জিন। 6 গতির ট্রান্সমিশনের সাথে আসে বাইকটি।

উল্লেখ্য যে, আগের মডেলের থেকে 8 কেজি ওজন কমেছে নতুন 250 Duke এর। 162.8 কেজি কার্ব ওয়েট সহ বাইকটিকে নিয়ন্ত্রণ করা আরো সহজ হয়ে ওঠেছে। নতুন Duke এ কুইক শিফটার, LED লাইটিং, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, স্লিপার ক্লাচ, USB চার্জারের মত ফিচারসও পাওয়া যায়। এবার চলুন বাইকটির দাম দেখে নেওয়া যাক।

250 Duke এর Ex-Showroom দাম 2.39 লক্ষ টাকা।
নিচে ভারতের প্রধান কয়েকটি শহরের অন রোড দামও দেইছি আমরা।
দিল্লি: 2.72 লক্ষ টাকা
মুম্বাই: 2.79 লক্ষ টাকা
চেন্নাই: 2.71 লক্ষ টাকা

কলকাতা: 2.77 লক্ষ টাকা
হায়দ্রাবাদ: 2.82 লক্ষ টাকা
বেঙ্গালুরু: 3.01 লক্ষ টাকা।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS