জয়েন করুন

KTM 250 Duke Vs Suzuki Gixxer 250, কোন বাইকটি সেরা? দাম এবং ফিচারস দেখে নিন

এসে গেল নতুন 250Duke, পিছিয়ে নেই Gixxer কিন্তু তুলনায় কে এগিয়ে?

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 16, 2023 1:07 PM

KTM সম্প্রতি তাদের নতুন Duke সিরিজের বাইক নিয়ে হাজির হয়েছে। 390 Duke এই মুহুর্তে কোম্পানির flagship product। কিন্তু বাজেট এবং পারফরম্যান্সের হিসেবে পিছিয়ে নেই 250 Duke ও। সেখানেও নজরকাড়া ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিন দিয়েছে KTM। কিন্তু 250 Duke কে বড় চ্যালেঞ্জ জানাবে Gixxer। তাদের SF 250 বাইকটিও প্রতিযোগিতায় বিন্দুমাত্র পিছিয়ে নেই।

Advertisements

KTM এর নতুন Duke সিরিজ লঞ্চ হয়েছে ভারতে। সেখানে 125 Duke, 250 Duke এবং 390 Duke, এই তিনটি বাইক এনেছে KTM। এরমধ্যে সবথেকে হালকা 125 Duke। 390 Duke শক্তিশালী হলেও এই বাজেট যাদের নেই তাদের জন্য একদম উপযুক্ত 250 Duke। প্রাইস টু পারফরম্যান্স রেসিওতে জুড়ি মেলা ভার বাইকটির। কিন্তু Gixxer 250 এর সাথে টক্করে কেমন অবস্থানে রয়েছে সেটি? চলুন দেখে নেওয়া যাক। 

Advertisements

ইঞ্জিন: 

KTM Duke- 250 Duke এ 249 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। সর্বোচ্চ 30.5hp শক্তি এবং 25 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম 250 Duke এর ইঞ্জিন। 6 গতির ট্রান্সমিশনের সাথে আসে সেটি। 

Suzuki Gixxer 250- এখানেও 249 সিসির ইঞ্জিন পাওয়া যায়। আর সেটি সর্বোচ্চ 26.13 hp শক্তি এবং 22.2 Nm টর্ক তৈরি করতে পারে। এখানেও 6 গতির ট্রান্সমিশন পাওয়া যায়। 

তুলনা করলে দেখা যায় KTM বাইকটি Gixxer এর থেকে অনেক বেশি শক্তি উৎপন্ন করতে সক্ষম। 

ফিচার্স:

KTM Duke- এই বাইকে রাইড বাই রাইড ওয়্যার থ্রটেল সিস্টেম সহ স্লিপার ক্লাচ, কুইক শিফটার, 5 ইঞ্চি LCD স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, কল এবং মিউজিক কন্ট্রোলের মতো ফিচারস দেখতে পাওয়া যায়। হেদল্যাম্প এবং টেল ক্যাম্পে ব্যবহার করা হয়েছে শক্তিশালী LED আলো। ডুয়াল চ্যানেল ABS সহ রিয়ার মনো শক সাসপেনশন পাওয়া যায়। 

Suzuki Gixxer 250- KTM এর মত এখানেও ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার, টেকোমিটার, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ডুয়াল ডিস্ক ব্রেক এবং LED লাইট দেখা যায়। তবে ব্লুটুথ কানেক্টিভিটি পাওয়া যায়না এখানে। 

ফিচারসের দিক দিয়েও অনেকখানি এগিয়ে Duke 250। 

দাম: 

KTM- 250 ডিউকের এক্স শোরুম দাম রয়েছে 2.39 লাখ টাকা।

Suzuki Gixxer 250-বাইকের শক্তি এবং ফিচারস যেমন কম তেমনই বাইকটি বেশ সস্তায় কিনতে পারেন আপনি। কারণ Gixxer 250 এর এক্স শোরুম দাম রয়েছে 1.82 লাখ থেকে 1.98 লাখ টাকা।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS