জয়েন করুন

Kawasaki Ninja থাকবে প্রতিটি ঘরেই, বছর ফুরানোর আগে বিরাট ডিসকাউন্ট দিল কোম্পানি

Kawasaki বাইক অবশেষে সস্তা হতে চলেছে। ভারতে তাদের Ninja সিরিজ বিপুল জনপ্রিয়। Ninja সিরিজের অধীনে একাধিক বাইক বিক্রি করে কোম্পানি। আর আজ ওরা আপনাদের বহুল বিক্রী হওয়া Ninja 400 সম্পর্কে…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 10, 2023 1:10 PM

Kawasaki বাইক অবশেষে সস্তা হতে চলেছে। ভারতে তাদের Ninja সিরিজ বিপুল জনপ্রিয়। Ninja সিরিজের অধীনে একাধিক বাইক বিক্রি করে কোম্পানি। আর আজ ওরা আপনাদের বহুল বিক্রী হওয়া Ninja 400 সম্পর্কে বলতে চলেছি। বাইকটি এক ধাক্কায় 35,000 টাকা সস্তা হয়েছে।

Advertisements

Kawasaki নিজেদের বাজার বাড়াতে বড় ছাড়ের ঘোষণা করেছে। নতুন বাইক কেনার জন্য গুড টাইমস ভাউচার এর অধীনে মোটা অংকের ছাড় দিচ্ছে। স্টক থাকা অবধি ছাড়ের সুবিধা মিলবে। Ninja 400 ছাড়াও এই ছাড়ের সুবিধা রয়েছে Ninja 650 এবং Versys 650 এর ওপর।

Advertisements

Ninja 400 বাইকে 35000 টাকার ছাড় মিললেও Ninja 650 বাইকে ছাড়ের অংক 30 হাজার টাকা। এছাড়া Versys 650 বাইকেও ছাড় পাওয়া যাবে। সেখানে মোট 20 হাজার টাকা ছাড় দিচ্ছে Kawasaki। বছরের শেষে নিজেদের স্টক খালি করতে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।

উল্লেখ্য যে, Ninja 400 বাইকে রয়েছে 399 সিসির লিকুইড কুল টুইন সিলিন্ডার ইঞ্জিন যা 44.8 hp শক্তি এবং 37 Nm টর্ক উৎপন্ন করে। বাইকটির এক্স শোরুম দাম 5.24 লক্ষ টাকা। Ninja 650 এবং Versys 650 তে রয়েছে 649 সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন দুটি 66 hp শক্তি 61 Nm টর্ক এবং 67 hp শক্তি 64 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকদুটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 7.16 লক্ষ টাকা থেকে এবং 7.77 লক্ষ টাকা থেকে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS