জয়েন করুন

ভারতের বাজারে দুর্ধর্ষ দুটি বাইক নিয়ে এল Kawasaki, এই হাই পারফর্ম্যান্স বাইক ২ টির দাম কত?

ভারতের বাজারে সদ্যই জাপানিজ ব্র্যান্ড কাওয়াসাকি (Kawasaki) তাদের ট্র্যাক-ফোকাসড বাইক লঞ্চ করেছে। ভারতের বাজারে নিজেদের KX সিরিজ ফিরিয়ে নিয়ে এসেছে সংস্থাটি। এই মুহুর্তে ভারত বিশ্বের সবচেয়ে বড় টু হুইলার মার্কেট,…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: July 21, 2023 2:36 AM

ভারতের বাজারে সদ্যই জাপানিজ ব্র্যান্ড কাওয়াসাকি (Kawasaki) তাদের ট্র্যাক-ফোকাসড বাইক লঞ্চ করেছে। ভারতের বাজারে নিজেদের KX সিরিজ ফিরিয়ে নিয়ে এসেছে সংস্থাটি। এই মুহুর্তে ভারত বিশ্বের সবচেয়ে বড় টু হুইলার মার্কেট, সেখানে Kawasaki নিজেদের উপস্থিতি আরো জোরদার করতে নিয়ে এসেছে নতুন দুটি বাইক।

Advertisements

Kawasaki তাদের High Performance সিরিজ ‘KX’ এর দুটি ভার্সন লঞ্চ করেছে। KX সিরিজের এই বাইক দুটি KX 65 এবং KX112। অ্যাডভেঞ্চার ক্যাটাগরির এই বাইক দুটির দ্বারা মার্কেটে ফিরে আসতে চাইছে Kawasaki। দুটি ট্র্যাক বাইক অবশ্য সাধারণ বাইকের চেয়ে অনেকখানি আলাদা। তরুণ জেনারেশনকে টার্গেট করে বানানো হয়েছে এই বাইক দুটিকে।

Advertisements

KX সিরিজের 65 এবং 112 বাইকে হেডলাইট, টেললাইট, টার্ন ইন্ডিকেটর এবং রিয়ার-ভিউ মিররের মতো সামগ্রী নেই। এখানে অফ-রোড অরিয়েন্টেড ডিজাইন রয়েছে যা আপনাকে লম্বা সেট ফ্রন্ট ফেন্ডার, আপসওয়েপ্ট টেইল প্যানেল, মিনিমালিস্ট বডি প্যানেল দেয়। দুই বাইকেই রয়েছে লিকুইড কুল ইঞ্জিন, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনের দিকের মনো-শক।

KX65 একটি 64cc এর সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড টু-স্ট্রোক ইঞ্জিন। KX112 এ রয়েছে 112 সিসির সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড টু-স্ট্রোক ইঞ্জিন। সামনে এবং পিছনে, উভয় প্রান্তেই ডিস্ক ব্রেক রয়েছে। উল্লেখ্য যে, KX65 এর দাম রয়েছে 3,12,000 (Ex-Showroom price) এবং KX112 এর দাম 4,87,800। (Ex-Showroom price)। তবে এখানেই থেমে নেই Kawasaki। তারা শীঘ্রই KLX 230RS লঞ্চ করার কথাও জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS