জয়েন করুন

Kawasaki নিয়ে এল বিশ্বের প্রথম হাইব্রিড বাইক, দেখে নিন কেমন হবে Kawasaki Ninja 7

হাইব্রিড বাইক নিয়ে হাজির Kawasaki, দেখে নিন খুঁটিনাটি

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 14, 2023 9:26 PM

Kawasaki বিশ্বের প্রথম শক্তিশালী হাইব্রিড মোটরবাইক নিয়ে এসেছে। জাপানি এই কোম্পানি আগামী সময়ে বৈদ্যুতিক এবং হাইব্রিড প্রযুক্তিকে নিজের স্ট্র্যাটেজি বানিয়ে নিতে চাইছে। কয়েকদিন আগেই Ninja E1 এবং ZE 1 নামের দুটি বাইক লঞ্চ করেছে বাজারে। এরপরই Ninja 7 Hybrid বাইকটি লঞ্চ হয়েছে। পরিবেশ দূষণ রোধ করতে এবং গ্রাহকদের উপযোগী করে তুলতে হাইব্রিড বাইকের উন্মোচন করেছে কোম্পানি।

Advertisements

ভালো মাইলেজ এবং বেশি শক্তি উৎপন্ন করতে পারে এই বাইক। নতুন নিনজা 7 হাইব্রিড বাইকটি অধিক ক্ষমতা সম্পন্ন। সেখানে 451 সিসি প্যারালাল টুইন ওয়াটার কুল 4 স্ট্রোক ইঞ্জিন থাকছে। ম্যানুয়াল এবং অটোম্যাটিক এই দুই ধরণের গিয়ারের অপশন পাবেন আপনি। এছাড়া ট্র্যাকশন প্লাস ব্যাটারি থাকবে বাইকে।

Advertisements

Kawasaki Ninja HEV Hybrid বাইকের 451cc লিকুইড-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন থাকবে যা একটি 9 কিলোওয়াট বৈদ্যুতিক মোটরের সাথে যুক্ত। এই ইঞ্জিনের পাওয়ার আউটপুট 58 bhp। ই-বুস্ট ফাংশনের সাথে 68.5 bhp পর্যন্ত শক্তি পেতে পারেন। নিনজা 7 এর সাথে, কাওয়াসাকি তাদের 1000cc সুপারস্পোর্ট বাইকের পারফরম্যান্সের সমান বলে দাবি করছে।

উল্লেখ্য, বাইকের ব্যাটারি মোট 43.5 কিলোওয়াট শক্তি তৈরি করে। এছাড়া বাইকের ই-বুস্ট ফিচার মোট 51.1 কিলোওয়াট শক্তি উৎপন্ন করে। বাইকটি স্পোর্ট-হাইব্রিড, ইকো-হাইব্রিড এবং ইভি এই তিন মোডে চালানো যাবে। বাইকে পেট্রোল ইঞ্জিন যেমন থাকছে তেমনই 48V লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকও দেখতে পাবেন আপনি।

ফিচার্সে ঠাসা থাকবে বাইকটি। কারণ TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেকশন এর মতো ফিচারস থাকবে সেখানে। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন এবং ব্যাটারি চালিত ইঞ্জিন, এই দুইয়ের সম্মিলিত শক্তি থাকবে সেখানে। এই বাইক নিয়ে লং ট্রিপে যাওয়া বেশ সহজ হবে। তবে বাইকটির এখনো দাম জানা যায়নি, শীঘ্রই এই বিষয়ে আপডেট আসতে পারে। আগামী জানুয়ারিতে বাইকটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS