জয়েন করুন

Kawasaki নিয়ে আসছে নতুন ই-বাইক, পাবেন ফাটাফাটি সব ফিচার্স চমৎকার ফিচারস! জানুন খুঁটিনাটি

ফিচার প্যাকড দুটি ই-বাইক আনল কাওয়াসাকি, টপ স্পিড চমকে দেওয়ার মতো

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 25, 2023 1:22 PM

ইলেকট্রিক বাইকের বাজারে বড় আপডেট দিয়েছে Kawasaki। জাপানি এই কোম্পানি টেস্ট দুই চাকার জন্য সারাবিশ্বেই বেশ বিখ্যাত। সম্প্রতি তারা দুটি বাইক নিয়ে আসছে বাজারে। বিশেষ বিষয় এই যে, Kawasaki এর আসন্ন বাইক দুটি বৈদ্যুতিক হতে চলেছে। আগামী 2024 সাল নাগাদ সেগুলো বাজারে আসতে পারে।

Advertisements

Kawasaki এর নতুন বাইকদুটির নাম Ninja e1 এবং Ze1। পেট্রোল মডেল থেকে অনুপ্রাণিত হয়েই বাজারে এসেছে নতুন ই-বাইক গুলো। সেখানে যে মোটর থাকে সেটি মোট 9 kW শক্তি উৎপন্ন করে। আর এই মোটরের সাহায্যে সর্বোচ্চ 99kmph গতিতে ছুটতে পারে। ই-বুস্ট ফিচার থাকার কারণে খুবই অল্প সময়ের মধ্যে দারুণ গতিতে পৌঁছে যাওয়া সম্ভব।

Advertisements

বাইকে 4.3 ইঞ্চির TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এছাড়া রোড, ইকো এবং ওয়াক এই তিন মোডে বাইকটি ছুটতে পারে। উল্লেখ্য এখানে কোনো ক্লাচ পাবেন না আপনি। এছাড়া রি-জেনারেটিভ ব্রেকিং সিস্টেম থাকছে এখানে। ডুয়াল লিথিয়াম আয়ন রিমুভেবেল ব্যাটারি প্যাক রয়েছে যার ওজন রয়েছে 11.5 কেজি। এই ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় 3.7 ঘণ্টা।

    কাওয়াসাকি নিনজা ইলেকট্রিক মোটরসাইকেল একবার ফুল চার্জে 70 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। নিনজা বাইকের সামনে টেলিস্কপিক ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন দেখতে পাবেন। আপাতত ইউরোপ এবং ব্রিটেনের বাজারেই এই ইলেকট্রিক মোটরসাইকেলগুলি বিক্রি হবে। যদিও সেগুলোর দাম সম্পর্কেকিছু জানায়নি Kawasaki।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS