জয়েন করুন

Honda Activa নাকি TVS Jupiter, নতুন এডিশনের কোন স্কুটারটি আপনার জন্য লাভজনক? দেখে নিন খুঁটিনাটি

বাজারে যে কয়টি নির্ভরযোগ্য স্কুটার রয়েছে তাদের মধ্যে Honda Activa এবং TVS Jupiter অন্যতম। দুই স্কুটারেই রয়েছে নানান অত্যাধুনিক ফিচারস। কিছুকাল আগে Honda তাদের নতুন Activa 6G লঞ্চ করেছে। লেটেস্ট…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 20, 2023 12:28 PM

বাজারে যে কয়টি নির্ভরযোগ্য স্কুটার রয়েছে তাদের মধ্যে Honda Activa এবং TVS Jupiter অন্যতম। দুই স্কুটারেই রয়েছে নানান অত্যাধুনিক ফিচারস। কিছুকাল আগে Honda তাদের নতুন Activa 6G লঞ্চ করেছে। লেটেস্ট ভার্সন রয়েছে H-Smart প্রযুক্তি। অন্যদিকে TVS সম্প্রতি তাদের Jupiter এর SmartXonnect এডিশন লঞ্চ করেছে। তাহলে কোন স্কুটার নেবেন আপনি? চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

ইঞ্জিন এবং পাওয়ারট্রেন

Honda Activa: Activa তে থাকছে 109 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি সর্বোচ্চ 7.73hp শক্তি উৎপন্ন করে। সাথে 60 কিমি মাইলেজ দেয়।
TVS Jupiter: 124.8 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে Jupiter এ। ইঞ্জিনটি মোট 8.04hp শক্তি এবং 62 কিমি মাইলেজ দেয়।

Advertisements

ফিচার্স

Honda Activa: হোন্ডার স্কুটারে analog console। ব্লুটুথ কানেকটিভিটির মতো ফিচারসের অভাব রয়েছে এখানে। সিটের তলায় 18 লিটারের বুট স্পেস পাওয়া যায়।

TVS Jupiter: TFT স্ক্রিন সহ স্মার্টফোন কানেকশনের জন্য ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন। সেখানেই সমস্ত আপডেট থাকবে। এছাড়া সিটের তলায় 32 লিটারের আন্ডার সিট স্টোরেজও পাবেন।

দাম

Honda Activa: Activa 6G লিমিটেড এডিশনের দাম ডিলাক্স ভেরিয়েন্টের দাম 80,734 টাকা এবং H-Smart ভেরিয়েন্টের দাম 82,734 টাকা।
TVS Jupiter: Jupiter এর SmartXonnect এর দাম পড়বে 96,855 টাকা। উল্লেখ্য যে, আগের মডেলের তুলনায় এবার 6,200 টাকা দাম বেড়েছে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS