জয়েন করুন

Zero-র সাথে হাত মিলিয়ে ২০০ কিমি রেঞ্জের ই-বাইক আনছে Hero, ফিচার্সে তোলপাড় করবে দেশের মার্কেট

বৈদ্যুতিক বাইকের বাজারে প্রবেশ করতে চলেছে হিরো, চুক্তি স্বাক্ষর এই আমেরিকান সংস্থার সাথে

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 2, 2023 10:18 PM

হিরো মোটোকর্প ভারতের বাজারে একগুচ্ছ বাইক লঞ্চ করতে চলেছে। 440 সিসির ভারী বাইক থেকে কমিউটার বাইক, বিরাট পোর্টফোলিও নিয়ে আসছে তারা। বড় মার্কেট দখল করলেও ইলেক্ট্রিক গাড়ির বাজারে এখনো কিছুটা ব্রাত্য রয়ে গিয়েছে হিরো মোটোকর্প। কিন্তু লেটেস্ট আপডেট অনুযায়ী আসন্ন সময়ে 200 কিমি রেঞ্জের বৈদ্যুতিক বাইক নিয়ে আসছে সংস্থাটি।

Advertisements

ভারতে সবচেয়ে বড় বাজার রয়েছে Hero Motocorp এর। কমিউটার সেগমেন্ট থেকে শুরু করে রেসিং বাইক, অ্যাডভেঞ্চার বাইক সবই লঞ্চ করেছে হিরো। কিন্তু বৈদ্যুতিক গাড়ির বাজারে তাদের উপস্থিতি নেই। এবার সেই বাজারে নিজেদের ছড়িয়ে দিতে বড় পদক্ষেপ নিয়েছে তারা। Hero Motocorp এজন্য চুক্তিবদ্ধ হয়েছে আমেরিকান Zero Motocorp এর সাথে।

Advertisements

আমেরিকান সংস্থাটির থেকে শক্তিশালী ব্যাটারি প্যাক এবং অধিক রেঞ্জের প্রিমিয়াম বাইক নিয়ে আসছে Hero। রিপোর্ট অনুযায়ী Hero MotoCorp এবং Zero Motorcycles একটি বড় পরিকল্পনা নিয়ে কাজ করছে। আর তারফলে উভয় সংস্থাই প্রিমিয়াম ইলেকট্রিক মোটরসাইকেল তৈরি করব। নতুন বাইকগুল Vida বা Hero নামে ভারতে লঞ্চ করতে পারে Hero।

আমেরিকান বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা জিরো মোটরসাইকেলের নিজস্ব ব্র্যান্ডের অধীনে দুই ধরণের বৈদ্যুতিক মোটরসাইকেল রয়েছে। এগুলো হলো স্ট্রিট এবং ডুয়াল স্পোর্ট। Zero Motorcycles এর বাইকগুলো আধুনিক লুকের সাথে নতুন ডিজাইনে নিয়ে আসে। বাইকগুলো রেঞ্জ এবং কর্মক্ষমতা, উভয়ই বেশ আকর্ষণীয়। এমতাবস্থায় Hero Motocorp এর সাথে মিলে নতুন কি বাইক লঞ্চ আসতে চলেছে তাই নিয়ে উৎসুক বাইক প্রেমীরা।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! EV battle, TATA Nexon Vs Mahindra XUV 400 , কোন বৈদ্যুতিক গাড়ি সেরা, এবং কোনটি কিনবেন আপনি? দেখে নিন এখানে Electric scooter : মাইলেজ থেকে গতি, বাজারের সেরা এই 3 ইলেকট্রিক স্কুটার নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Upcoming EV : জলদিই বাজারে আসছে সেরা 5 বৈদ্যুতিক গাড়ি, পাবেন লম্বা মাইলেজ এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা