জয়েন করুন

Hero Karizma XMR Vs Bajaj Pulsar 220F, ফিচার্সের বিচারে কে এগিয়ে? দেখে নিন এক ক্লিকে

জোর প্রতিযোগিতা Hero Karizma XMR এবং Bajaj Pulsar 220F এর মধ্যে। দুই বাইকেই রয়েছে একাধিক শক্তিশালী ফিচারস কিন্তু এগিয়ে কে? এই জানাতে আমরা নিয়ে এলাম দুই বাইকের বিশেষ দ্বন্দ্বযুদ্ধ। চলুন…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 31, 2023 7:47 PM

জোর প্রতিযোগিতা Hero Karizma XMR এবং Bajaj Pulsar 220F এর মধ্যে। দুই বাইকেই রয়েছে একাধিক শক্তিশালী ফিচারস কিন্তু এগিয়ে কে? এই জানাতে আমরা নিয়ে এলাম দুই বাইকের বিশেষ দ্বন্দ্বযুদ্ধ। চলুন দেখে নেওয়া যাক কে এগিয়ে।

Advertisements

Pulsar 220F

Advertisements

220 সিসির সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন থাকছে। এই ইঞ্জিন সর্বোচ্চ 20bhp শক্তি এবং 18.5 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। 5-গতির গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে সেটি। নতুন BS6 ফেজ-2 RDE নিয়ম অনুসারে আপডেটও করা হয়েছে এটিকে।

Pulsar এর নতুন বাইকটি লেটেস্ট E-20 পেট্রোলে চলতেও সক্ষম। আর আপনি এখানে 40 kmpl এর মাইলেজ দেখতে পেয়ে যাবেন। অ্যানালগ ডায়াল, ফুয়েল লেভেল ইন্ডিকেটর, স্পিডোমিটার এবং একটি ডিজিটাল স্ক্রিন সহ একটি সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল থাকছে। বাইকটির এক্স শোরুম দাম 1.40 লক্ষ টাকা।

Hero Karizma XMR

হিরোর বাইকে পেয়ে যাবেন 210 সিসি সিঙ্গেল লিকুইড কুলড ইঞ্জিন। বাইকটি সর্বোচ্চ 25.5 পিএস শক্তি এবং 20.4 নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। সাথে পেয়ে যাবেন 6 স্পিড গিয়ারবক্স। সামনের এবং পেছনের দুই চাকাতেই দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। বাইকটির এক্স-শোরুম রয়েছে 1.80 লাখ টাকা।

সর্বোচ্চ 140 কিমি প্রতি ঘণ্টা গতিবেগ তুলতে সক্ষম। এতে পেয়ে যাবেন LED লাইট। বাইকটির সামনের দিকে রয়েছে একটি উইন্ডশিল্ড প্রোটেকশন। এটি আপনি আপনার ইচ্ছেমত বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। পাশাপাশি আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সঙ্গে থাকছে স্মার্টফোন কানেকশন। আপাতত লাল, হলুদ এবং কালো রঙের অপশন উপলব্ধ রয়েছে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS