জয়েন করুন

Hero HF Deluxe নাকি Bajaj Platina, 70 কিমি মাইলেজ সহ কোন বাইক নেবেন আপনি? দেখে নিন দুই বাইকের মধ্যে কে সেরা

ভারতীয় বাজারে কমিউটার এবং স্পোর্টস কমিউটার বাইকের চাহিদা বরাবরই বেশি। দামেও সস্তা আর মানেও ভালো। আর এরকমই সস্তার বাইক হল Hero HF Deluxe এবং Bajaj Platina। একইসাথে বিক্রির নিরিখেও তাই…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: January 15, 2024 12:18 PM

ভারতীয় বাজারে কমিউটার এবং স্পোর্টস কমিউটার বাইকের চাহিদা বরাবরই বেশি। দামেও সস্তা আর মানেও ভালো। আর এরকমই সস্তার বাইক হল Hero HF Deluxe এবং Bajaj Platina। একইসাথে বিক্রির নিরিখেও তাই বেস্ট সেলিং বাইকের তালিকাতে জায়গা করে নিয়েছে HF Deluxe এবং Platina। কিন্তু এই দুটি গাড়ির মধ্যে কোনটি নেবেন (Best Bike) দেখে নিন তুল্যমূল্য আলোচনা।

Advertisements

Hero HF Deluxe
Hero HF Deluxe ভারতীয় বাজারে খুবই জনপ্রিয় গাড়ি। Hero Motocorp এর Splendor Plus এর পর দ্বিতীয় সেরা বিক্রি হওয়া মডেল HF Deluxe। 2023 HF Deluxe গাড়িতে নতুন স্ট্রাইপযুক্ত পোর্টফোলিও রয়েছে। নতুন স্পোর্টি গ্রাফিক্স বাইকটির ডিজাইনকে মানুষের কাছে আরো আকর্ষণীয় করে তুলেছে। অতিরিক্ত ফিচারসের মধ্যে রয়েছে USB চার্জিং ইত্যাদি ফিচার।

Advertisements

HF Deluxe বাইকে 97.2 সিসির এয়ার-কুলড ওয়ান-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। মোট 8 ps শক্তি এবং 8 Nm পিকটর্ক জেনারেট করতে সক্ষম। 4-স্পীড গিয়ারবক্সের সাথে সংযুক্ত রয়েছে গাড়িটির ইঞ্জিন। টিউবলেস টায়ার সহ সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ রয়েছে আর উভয় চাকায় 130 মিমির ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। HF Deluxe এর এক্স-শোরুম দাম রয়েছে 61,120 টাকা থেকে।

 Bajaj Platina
Bajaj Platina আপনার পকেটের জন্য বেশ স্বাস্থ্যকর। জ্বালানি তেলের দাম নিয়েও আর চিন্তা করতে হবেনা, কারণ বাইকে বেশ বড় অংকের মাইলেজ পেয়ে যাবেন আপনি। আসলে বাজাজ প্লাটিনা আপনাকে একগুচ্ছ সুবিধা দেবে, সেখানে মাইলেজ থেকে গতি, দূর যাত্রার জন্য আরামদায়ক আসন অথবা স্লীক ডিজাইন, সবই উপস্থিত রয়েছে।

প্লাটিনা গাড়িতে 115 সিসির DTS-i ইঞ্জিন রয়েছে। সেটি মোট 8.60 PS শক্তি এবং 9.81 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। 5-গতির গিয়ারবক্সের সাথে সংযুক্ত রয়েছে ইঞ্জিনটি। এছাড়া বাইকে থাকছে 11 লিটারের জ্বালানী ট্যাঙ্ক। মোট 87 কিমির মাইলেজ পেয়ে যাচ্ছেন Platina তে। বাইকটির এক্স শোরুম দাম রয়েছে 79,821 টাকা থেকে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS