জয়েন করুন

লঞ্চ হয়ে গেল Kawasaki-র নতুন স্পোর্টস বাইক, দাম এবং ফিচারস দেখেছেন?

সামনে এল দমদার Kawasaki Ninja, সস্তায় নিয়ে যান নয়া শক্তিশালী বাইক

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 16, 2023 2:31 PM

জাপানি কোম্পানি Kawasaki এর বাইক সারাবিশ্বেই বিরাট জনপ্রিয়। ভারতেও Heavy bikes এর বাজারে নিজেদের বড় প্রভাব রেখেছে তারা। আর উৎসবের মরশুমের আগে তাই নয়া বাইক নিয়ে হাজির Kawasaki। নয়া বাইকটি Ninja 650 এবং Ninja 400 এর ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে। চলুন দেখে নেওয়া যাক দাম, ফিচারস এবং কেমন শক্তিশালী এই বাইক।

Advertisements

ইঞ্জিন: Kawasaki এর নতুন বাইকের নাম Ninja ZX-4R। এখানে আপনি 399 সিসির লিকুইড কুল সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন পাবেন। যা মোট 76hp শক্তি এবং 39Nm টর্ক তৈরি করতে সক্ষম। 6 গতির গিয়ারবক্সের সাথে আসে। এই পাওয়ারট্রেন বাইকটিকে 400 সিসির সেগমেন্টে সবথেকে শক্তিশালী বাইক করে তুলেছে Ninja ZX-4R কে।

Advertisements

ব্রেকিং এবং সুরক্ষা: বাইকটির সাসপেনশনের জন্য থাকছে অ্যাডজাস্টেবেল ফ্রন্ট ফর্ক এবং রিয়ার শক অ্যাবসর্বার। সামনে 290mm ডিস্ক ব্রেক এবং পিছনে 220mm ডিস্ক ব্রেক সহ বাইকে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেখতে পাবেন আপনি।

ফিচার্স: বাইকে থাকছে 4.3 ইঞ্চির ব্লুটুথ কানেকটেড কালার TFT ড্যাশক্যাম। টার্ন-বাই-টার্ন নেভিগেশন এলার্ট সহ স্পোর্ট, রোড, রেইন এবং কাস্টমাইজড মোড পাওয়া যায়। ট্র্যাকশন কন্ট্রোল পাওয়ার মোডের মতো ফিচারসও রয়েছে এই বাইকে।

দাম: Kawasaki Ninja ZX-4R বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 8.49 লক্ষ টাকা থেকে। আগামী অক্টোবর মাস থেকে বাইকটি হাতে পাবেন গ্রাহকরা। উল্লেখ্য, এটি কিন্তু বাইকটির বেস ভেরিয়েন্ট কারণ টপ স্পেক ভেরিয়েন্ট এখনো বাজারে লঞ্চ করেনি Kawasaki।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS