জয়েন করুন

দারুণ মাইলেজ আর চমৎকার স্টাইল, নতুন Hero Super Splendor লঞ্চ হচ্ছে এইদিন

সামনেই নতুন বছর। আর নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই নানান নতুন বাইক দেখা যায় বাজারে। এক্ষেত্রে Hero Motocorp প্রস্তুতি নিচ্ছে নতুন বাইক লঞ্চ করার বিষয়ে। একদম নয়া লুকের সাথে…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 24, 2023 12:21 PM

সামনেই নতুন বছর। আর নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই নানান নতুন বাইক দেখা যায় বাজারে। এক্ষেত্রে Hero Motocorp প্রস্তুতি নিচ্ছে নতুন বাইক লঞ্চ করার বিষয়ে। একদম নয়া লুকের সাথে আসবে সেটি। কবে লঞ্চ হবে সেই নিয়ে এখনো কোনো তথ্য সামনে আসেনি অবশ্য।

Advertisements

খবর অনুযায়ী Hero তাদের বেস্ট সেলিং বাইক Super Splendor এর নতুন ভার্সন আনতে চলেছে। নতুন হিরো সুপার স্প্লেন্ডার বাইকটি আগামী জুন-জুলাই মাসে লঞ্চ হতে পারে। হিরোর পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে অনেক নির্ভরযোগ্য সূত্র বাইকটি সম্পর্কে জানিয়েছে।

Advertisements

রিপোর্ট অনুযায়ী নতুন বাইকটি 2024 সালের জুন এবং জুলাইয়ের মধ্যে লঞ্চ করা হবে। রিপোর্ট অনুযায়ী ইঞ্জিনে কোনো পরিবর্তন করবেনা Hero। পুরানো 125 সিসি ওয়ান সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন পাবেন যা এয়ার কুল প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হবে। 50 থেকে 55 কিলোমিটার মাইলেজ দেবে বাইকটি। এছাড়া Xtec ভার্সনে আসবে বাইকটি।

উল্লেখ্য যে, XTec প্রযুক্তির সাথে লঞ্চ হওয়া বাইকগুলি আবার ফিচারসের দিক থেকে স্পোর্টস বাইকের সাথে প্রতিযোগিতা করে। নতুন সুপার স্প্লেন্ডারে ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, এবিএস সিস্টেম, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ইউএসবি চার্জিং পোর্ট, ফুয়েল গেজ, মাইলেজ ইন্ডিকেটর, সার্ভিস ইন্ডিকেটর সহ আরও কিছু নতুন ফিচার দেওয়া যেতে পারে। আর এত সব কিছু মিলবে তাও 1 লাখের নিচেই।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS