জয়েন করুন

হাতে বেশি টাকা নেই? মাত্র ₹8,000 দিয়ে ঘরের আনুন Bajaj-র এই ধাসু বাইক, পাবেন 87 কিমি মাইলেজ

মাত্র 8000 টাকা দিয়েই নিয়ে যান দুর্দান্ত Bajaj Platina, বাম্পার অফার বাজাজের

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 25, 2023 5:19 PM

বাইকের বাজার বেড়েই চলেছে। এদিকে সামনেই আবার দুর্গাপুজো সহ উৎসবের মরশুম আসছে। আর তাই একাধিক কোম্পানি তাদের দুর্দান্ত কিছু বাইক নিয়ে আসতে চলেছে। এসবের মধ্যে কিছু বাইক রয়েছে যেগুলো বেশ সস্তায় দারুণ পারফরম্যান্স দেয়, আর Bajaj Platina সেরকমই একটি গাড়ি। যদিও গাড়িটি আগে বেশ কম দামে পাওয়া গেলেও বর্তমানে দাম কিছুটা বেড়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সস্তায় কীভাবে গাড়িটি কিনতে পারেন আপনি।

Advertisements
গাড়িটির ফিচারস দেখে নিন

Bajaj Platina আপনার পকেটের জন্য বেশ স্বাস্থ্যকর। জ্বালানি তেলের দাম নিয়েও আর চিন্তা করতে হবেনা, কারণ বাইকে বেশ বড় অংকের মাইলেজ পেয়ে যাবেন আপনি। আসলে বাজাজ প্লাটিনা আপনাকে একগুচ্ছ সুবিধা দেবে, সেখানে মাইলেজ থেকে গতি, দূর যাত্রার জন্য আরামদায়ক আসন অথবা স্লীক ডিজাইন, সবই উপস্থিত রয়েছে।

Advertisements

ইঞ্জিন এবং ফিচারস : প্লাটিনা গাড়িতে 115 সিসির DTS-i ইঞ্জিন রয়েছে। সেটি মোট 8.60 PS শক্তি এবং 9.81 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। 5-গতির গিয়ারবক্সের সাথে সংযুক্ত রয়েছে ইঞ্জিনটি। এছাড়া বাইকে থাকছে 11 লিটারের জ্বালানী ট্যাঙ্ক। মোট 87 কিমির মাইলেজ পেয়ে যাচ্ছেন Platina তে।

দাম : টপ-এন্ড Bajaj Platina 110 ABS-এর এক্স-শোরুম দাম শুরু হয় 79,821 টাকা থেকে। এবং অন-রোডে সেটি 95,174 টাকা (Delhi) পর্যন্ত পৌঁছায়। তবে এক্ষেত্রে আপনাকে একসাথে সমস্ত টাকা দেওয়ার প্রয়োজন পড়বেনা। কীভাবে? চলুন জানাচ্ছি।

Bajaj Platina Finance Plan

মাত্র 8,000 টাকা ডাউন পেমেন্ট করেই বাইকটি বাড়িতে নিয়ে যেতে পারেন আপনি। বাকি টাকা আপনি ঋণ নিতে পারেন। 36 মাসের জন্য ঋণ নিলে বার্ষিক 9.7% সুদ সমেত মাসিক 2468 টাকা দিতে হবে আপনাকে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS