জয়েন করুন

70 এর বেশি মাইলেজ এই পাঁচ বাইকে, কম দামেই দুর্দান্ত মোটরসাইকেল নিয়ে যান

বর্তমান সময়ে, বাইক প্রতিটি পরিবারের জন্য প্রয়োজনীয় হয়ে উঠেছে। স্বল্প-দূরত্ব ভ্রমণের জন্য বাইক খুবই সুবিধাজনক বিকল্প। কিন্তু পেট্রোলের দাম বাড়ার কারণে বাইক চালানোর খরচও বেড়েছে। এবার আপনিও যদি পেট্রোল ভরে…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 15, 2023 9:14 PM

বর্তমান সময়ে, বাইক প্রতিটি পরিবারের জন্য প্রয়োজনীয় হয়ে উঠেছে। স্বল্প-দূরত্ব ভ্রমণের জন্য বাইক খুবই সুবিধাজনক বিকল্প। কিন্তু পেট্রোলের দাম বাড়ার কারণে বাইক চালানোর খরচও বেড়েছে। এবার আপনিও যদি পেট্রোল ভরে ভরে ক্লান্ত হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য কিছু বাইক নিয়ে এসেছি যা দুর্দান্ত মাইলেজ দেয়।

Advertisements

Hero HF 100: Hero এর এই বাইকে রয়েছে দারুণ মাইলেজ। 97 সিসির ইঞ্জিন মোট 8 hp শক্তি এবং 8.05 Nm টর্ক উৎপন্ন করে। 4 গতির গিয়ারবক্স সহ বাইকের মাইলেজ রয়েছে 83 kmpl। Splendor Plus এর এক্স শোরুম দাম 59,018 টাকা।

Advertisements

Hero HF Deluxe: Hero এর আরেকটি সেরা বাইক HF Deluxe। হাল্কা ওজনের বাইক যেমন 83 কিমি মাইলেজ দেয় তেমনই সহজলভ্য 61,620 থেকে 68,768 টাকা এক্স শোরুম দামে বাইকগুলো কিনতে পারেন আপনি। উল্লেখ্য HF Deluxe এ 97 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে।

TVS Radeon: TVS বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 62,405 টাকা থেকে। 73.68 কিমি/লি মাইলেজ সহ TVS বাইকটি সস্তায় দারুণ একটি অপশন।

Honda Shine 100: Shine 125 এর সাফল্যের পর নতুন Shine 100 নিয়ে এসেছে Honda। খুব কম সময়ের মধ্যেই সেটি বিখ্যাত হয়েছে। বাইকে 100 সিসির ইঞ্জিন মোট 8.7hp শক্তি এবং 9Nm টর্ক উৎপন্ন করে। 65 থেকে 70 কিমি মাইলেজের সাথে Shine 100 এর এক্স শোরুম দাম 64,900 টাকা।

Bajaj Platina 100: CT সিরিজের মতোই বাজাজের আরেকটি মাইলেজ বাইক সিরিজ Platina। জনপ্রিয় প্ল্যাটিনা 100 যেমন দারুণ পারফরম্যান্স দেয় তেমনই দেখতে। আবার মেইনটেনেন্স খরচও বেশ কম। 102 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন মোট 7.8 hp শক্তি এবং 8.3Nm টর্ক তৈরি করে। 70 কিমি মাইলেজ পাওয়া যায় এই বাইকে। বাইকটির দাম শুরু হচ্ছে 67,708 টাকা থেকে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS