জয়েন করুন

এবার প্রতিটি বাড়িতেই থাকবে Royal Enfield এর নতুন বাইক, দেখুন কীভাবে সস্তায় হবে স্বপ্নপূরণ

বর্তমানে তরুণ প্রজন্মের কাছে ক্রুজার সহ নিও রেট্রো স্টাইলের বাইকের আবেদন বেড়েছে অনেকখানি। বাজারে বেশ কয়েকটি অপশন থাকলেও এক্ষেত্রে মানুষের পছন্দ Royal Enfield। আর তরুণদের কথা মাথায় রেখে সংস্থাটি নিজেদের…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: January 3, 2024 10:18 AM

বর্তমানে তরুণ প্রজন্মের কাছে ক্রুজার সহ নিও রেট্রো স্টাইলের বাইকের আবেদন বেড়েছে অনেকখানি। বাজারে বেশ কয়েকটি অপশন থাকলেও এক্ষেত্রে মানুষের পছন্দ Royal Enfield। আর তরুণদের কথা মাথায় রেখে সংস্থাটি নিজেদের Hunter বাইকটি নিয়ে আসে। ন্যাহ্য দামের সাথে আসার কারণে বেশ অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের বেশ পছন্দের হয়ে ওঠেছে নতুন Hunter বাইকটি।

Advertisements

Royal Enfield এর বিভিন্ন বাইক থাকলেও গত 2022 সালে বাজারে আসা Hunter বাইকটি বিক্রির নতুন রেকর্ড গড়েছে। এমনকি Bullet এবং ক্লাসিককেও পিছনে ফেলেছে বিক্রির অংকে বাইকটি বেশ সস্তায় কিনতে পারবেন আপনি। তবে আগে দেখে নিন কেমন স্পেসিফিকেশন রয়েছে বাইকে।

Advertisements

ইঞ্জিন : Hunter 350 বাইকে Royal Enfield তাদের J সিরিজের ইঞ্জিন ব্যবহার করেছে। 349.34 cc-র একটি শক্তিশালী এয়ার কুল ইঞ্জিন মোট 20.4 PS শক্তি উৎপন্ন করতে সক্ষম। একইসাথে গাড়িটি সর্বোচ্চ 27 Nm পিক টর্ক জেনারেট করে। 6 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে  ইঞ্জিনটি।

ফিচারস : Royal Enfield বাইকটিতে লম্বা সিট, লম্বা হ্যান্ডেলবার, রাউন্ড রিয়ার ভিউ মিরর, টুইন শক অ্যাবজর্বার সহ নতুন ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং রিয়ার ড্রাম ব্রেক এর সাথে সিঙ্গেল চ্যানেল ABS এর ফিচার থাকছে। গাড়িটি ট্রিপার নেভিগেশন সিস্টেম সাপোর্ট সহ একদম নতুন স্টাইলের ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সাথে আসতে পারে।

দাম: Royal Enfield Hunter 350 বাইকটির দাম রয়েছে 1.50 লক্ষ টাকা থেকে 1.75 লক্ষ টাকা। বেশ সস্তায় উপলব্ধ বাইকটি। তবে এই Hunter আপনি নিজের করতে পারেন, তাও খুবই নামমাত্র টাকার বিনিময়ে। কীভাবে? তাই দেখে নিন নিচে।

ফাইন্যান্স প্ল্যান : Hunter 350 গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 1,49,900 টাকা থেকে। টপ-এন্ড রেবেল মডেলের এক্স-শোরুম দাম 1,71,900 টাকা৷ গাড়িটির বেস ভ্যারিয়েন্টটি যদি কেনেন তাহলে সস্তায় কীভাবে নেবেন সেটা জানিয়ে দিচ্ছি। আপনাকে প্রথমেই 21,000 টাকার ডাউন পেমেন্ট করতে হবে। এরপর বাকি অর্থ  আপনি মাসিক কিস্তিতে দিতে পারেন। সেক্ষেত্রে 9.7% সুদের হারে মাসিক EMI খরচ পড়বে 4,887 টাকা। তাহলে আর দেরি কিসের, এক্ষুণি নিকটবর্তী Royal Enfield শোরুম ঘুরে আসুন।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS