জয়েন করুন

ইলেকট্রিক স্কুটার এলেও দারুণ বিক্রি এই ৫ স্কুটারের, দীর্ঘ সময় ধরে বেস্ট সেলিং স্কুটারের খেতাব এটির

নিত্যদিনের যাতায়াতের জন্য স্কুটার একটি দারুণ বিকল্প। এলাকায় কাছেপিঠে যাওয়ার জন্যই হোক অথবা দূর কোথাও, স্কুটার খুবই স্বাচ্ছন্দ্য এক অপশন। আর তাই ভারতের বাজারে স্কুটারের বিক্রিও দারুণ। লেটেস্ট ডেটা রিপোর্ট…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 26, 2023 4:18 PM

নিত্যদিনের যাতায়াতের জন্য স্কুটার একটি দারুণ বিকল্প। এলাকায় কাছেপিঠে যাওয়ার জন্যই হোক অথবা দূর কোথাও, স্কুটার খুবই স্বাচ্ছন্দ্য এক অপশন। আর তাই ভারতের বাজারে স্কুটারের বিক্রিও দারুণ। লেটেস্ট ডেটা রিপোর্ট অনুযায়ী গত অক্টোবর মাসে মোট 18,95,799টি স্কুটার বিক্রি হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেরা 5টি বেস্ট সেলিং স্কুটার কোনগুলো।

Advertisements

Honda Activa
বাজারের বেস্ট সেলিং স্কুটার Activa। 110 সিসি এবং 125 সিসি এই দুই ইঞ্জিনের সাথে বাজারে উপলব্ধ Activa। গত মাসে 2,18,856টি Activa বিক্রি হয়েছে। উল্লেখ্য যে, স্কুটারের দাম 76 হাজার থেকে 82 হাজার টাকা।

Advertisements

TVS Jupiter
Honda এর পরেই বাজারে দ্বিতীয় সর্বোচ্চ স্কুটার বিক্রি করেছে TVS। গত মাসে মোট 91,824 ইউনিট Jupiter বিক্রি হয়েছে। 65 কিমি মাইলেজ সহ স্কুটারটির দাম রয়েছে 76 থেকে 91 হাজার টাকা।

Suzuki Access
Honda এবং TVS, এই দুই স্কুটারের পরই বাজারে সর্বোচ্চ বিক্রিত স্কুটার Suzuki Access। গত মাসে 56,909টি Suzuki এর স্কুটার বিক্রি হয়েছে। 125 সিসি স্কুটারটির দাম রয়েছে 82,201 টাকা থেকে 92,301 টাকা।

TVS Ntorq
Ntorq স্কুটারটি অল্প সময়েই দারুণ বিক্রি হচ্ছে। তরুণ তরুণীদের কাছে দারুণ সাড়া ফেলেছে TVS Ntorq। স্টাইলিশ এই স্কুটারটির গত মাসে বিক্রি মোট 34,476 ইউনিট। 125 সিসির ইঞ্জিন রয়েছে সেখানে। স্কুটারটির দাম রয়েছে 87,133 টাকা থেকে 1.08 লাখ টাকা।

Honda Dio
বেস্ট সেলিং স্কুটারের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে Honda Dio। নতুন রূপে 125 সিসি ভার্সনে স্কুটারটি লঞ্চ করেছে Honda। 74,234 টাকা থেকে 81,735 টাকা দামের স্কুটারটি মোট 32,385 ইউনিট বিক্রি হয়েছে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS