জয়েন করুন

বছর শেষ হওয়ার আগেই বাজার কাঁপাতে আসছে ধাসু বাইক এবং স্কুটার, তালিকায় Royal Enfield এর এই নতুন বাইক

একগুচ্ছ নতুন বাইক এবং স্কুটার লঞ্চ হচ্ছে শীঘ্রই, বছর শেষ হওয়ার আগেই বাজারে দেখা যাবে বড় পরিবর্তন

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 4, 2023 8:59 AM

2023 এর শেষবেলায় একগুচ্ছ বাইক এবং স্কুটার দেখা গিয়েছে বাজারে। শীঘ্রই আরো কয়েকটি নতুন বাইক এবং স্কুটার লঞ্চ হতে চলেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বছর শেষ হওয়ার আগেই কী কী নতুন বাইক আসছে বাজারে।

Advertisements

Yamaha R3 এবং MT-03
বহু অপেক্ষার পর বাজারে দেখা যাবে Yamaha এর সই সুপারস্টার R3 এবং MT-03। দুই বাইকে একই 321 সিসির প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন থাকবে। আর এই ইঞ্জিন যুক্ত থাকবে 6 গতির ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে। 14 লিটার ফুয়েল ক্যাপাসিটির সাথে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS)। 3.80 লাখ থেকে 4 লাখ টাকার এক্স-শোরুম দামে বাইক দুটি বাজারে লঞ্চ হচ্ছে।

Advertisements

Kawasaki Eliminator 500
খুব শীঘ্রই বাজারে নয়া বাইক আনছে Kawasaki। অনেকদিন ধরেই আলোচনায় রয়েছে তাদের Eliminator 500। আগামী 8-9 ডিসেম্বর বাইক উইকে লঞ্চ হতে পারে বাইকদুটি। উল্লেখ্য যে, 5.6 লাখ টাকা এক্স শোরুম দামের সাথে লঞ্চ হতে পারে Kawasaki এর নতুন বাইকটি।

Triumph Tiger 900 GT
কিছু সময় আগেই বাজাজের সাথে জোট বেঁধে Speed 400 এবং Scrambler 400 লঞ্চ করেছে Triumph। এবার শীঘ্রই দেখা যাবে Triumph এর নতুন Tiger 900GT এবং Tiger 900 Rally Pro। 14 থেকে 16 লক্ষ টাকা দামের সাথে বাইক দুটি লঞ্চ হতে পারে।

Royal Enfield Shotgun
অনেকদিন ধরেই আলোচনা চলছে Shotgun নিয়ে। কিন্তু এবার খবর আসছে যে, Royal Enfield শীঘ্রই বাইকটি বাজারে আনতে চলেছে। এর আগে Motoverse ইভেন্টে 25টি এরকম ইউনিট লঞ্চ করেছে কোম্পানি। আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের শেষে অথবা জানুয়ারির শুরুতে বাইকটি বাজারে লঞ্চ হতে পারে। 3.5 লাখ টাকার মধ্যেই দাম থাকবে Royal Enfield Shotgun এর।

Ather 450 Apex
শুধু বাইক নয়, একইসাথে দেখা যেতে পারে নতুন ইলেকট্রিক স্কুটারও। ডিসেম্বর মাসেই বাজারে নতুন স্কুটার লঞ্চ করতে পারে Ather Energy। এছাড়া এও খবর আসছে যে, Bajaj তাদের Chetak ইলেকট্রিক স্কুটারের দুটি নতুন ভার্সন বাজারে লঞ্চ করতে চলেছে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS