জয়েন করুন

ভারতের বাজারে সেরা মাইলেজ দেয় এই স্কুটারগুলোই, দাম এবং ফিচারস দেখে নিন

আর হবেনা চিন্তা, দাম এবং ফিচারস সহ এই স্কুটারগুলোই সেরা

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 25, 2023 7:43 PM

ভারতের বাজারে একগুচ্ছ বাইক এবং স্কুটার বিক্রি হয়। কিন্তু জানেন কি দেশের সেরা মাইলেজ সম্পন্ন স্কুটার কোনগুলো? চলুন আজ সেই তথ্যই জেনে নেওয়া যাক।

Advertisements

Suzuki Access 125: কয়েকদিন আগেই Suzuki Access ভারতের বাজারে বিক্রির নতুন রেকর্ড বানিয়েছে। সেখানে সাশ্রয়ী মূল্যেই আপনি তিনটি গুরুত্বপূর্ন বস্তুর মেলবন্ধন পাবেন। এগুলো হলো, শক্তি, শৈলী এবং আরাম। 124 সিসির শক্তিশালী ইঞ্জিন আপনার যাত্রাকেও সুখকর করে তোলে। 90 কিমি টপ স্পিড সহ Access এর মাইলেজ 57.22kmpl। Access এর এক্স-শোরুম দাম 89,970 টাকা।

Advertisements

TVS Jupiter: Activa এবং Jupiter এর মধ্যে তুল্যমূল্য লড়াই চলতে থাকে দেশের বাজারে। এই গাড়িটিও হোন্ডা অ্যাক্টিভার মতোই ফুয়েল এফিসিয়েন্ট ইঞ্জিন, বড় স্টোরেজ স্পেস সহ একগুচ্ছ ফিচারসের সাথে আসে। দাম এবং স্কুটারের উন্নত বৈশিষ্ট্যর কারণেই Jupiter আজ ভারতের অন্যতম বেস্ট সেলিং স্কুটার। 60 কিমি মাইলেজ সমেত Jupiter এর এক্স শোরুম দাম রয়েছে 98,826 টাকা।

Yamaha Fascino 125: Yamaha Fascino তে রয়েছে রেট্রো ডিজাইন। ব্লু কোর ইঞ্জিনের সাথে আরামদায়ক রাইড, জ্বালানি দক্ষতা এবং বড় স্টোরেজ রয়েছে Fascino তে। মাত্র 99 কেজি ওজনের এই স্কুটারের দাম 79,600 টাকা। 50 kmpl মাইলেজ সহ স্কুটারটির টপ স্পিড 90kmph।

Yamaha Ray ZR 125: Yamaha এর গাড়ি মানে সেখানে পারফরম্যান্স নিয়ে ভাবতে হবেনা। শক্তিশালী ইঞ্জিন ছাড়াও নজরকাড়া স্পোর্টি স্টাইলিশ ডিজাইনের কারনে বাজারে শীর্ষ 10 বেস্ট সেলিং স্কুটার এটি। 58 কিমি মাইলেজ এবং 90kmph টপ স্পিডের সাথে স্কুটারের দাম 84,730 টাকা।

Honda Activa 6G: স্কুটারের বাজারে নিজেদের রাজ কায়েম করেছে Activa। বহুবছর ধরেই ভারতের বাজারে সার্ভিস দিয়ে আসছে হোন্ডা অ্যাক্টিভা। হোন্ডা গাড়িটি তার রিহাইনড হাই কোয়ালিটির ইঞ্জিন, আরামদায়ক আসন, হাই কোয়ালিটি ডিজাইনের সাথে ভালো মাইলেজ দেয়। দাম এবং মানের কারণে Honda Activa 6G হল ভারতের বেস্ট স্কুটার। 55 কিমি মাইলেজ সহ স্কুটারটির এক্স শোরুম দাম 76,234 টাকা।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS