জয়েন করুন

Bike News: বাজার কাঁপাতে আসছে এই 6টি 400 থেকে 450 সিসির বাইক, আপনার পছন্দের কোনটি?

শীঘ্রই আসছে নতুন 6টি 450 সিসি বাইক, দাম এবং ফিচারস দেখে নিন

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 27, 2023 4:24 PM

ভারত আজ বিশ্বের সর্ববৃহৎ দুই চাকার বাজার হয়ে ওঠেছে। স্বাভাবিক ভাবেই বিশ্বের তাবৎ কোম্পানি এই বাজারের অংশ পেতে মরিয়া। বিভিন্ন কোম্পানি হয় নিজেই, নাহলে ভারতীয় কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে বাইক লঞ্চ করছে। 2024 সালে একগুচ্ছ বাইক আসছে। কিন্তু সবচেয়ে বড় প্রতিযোগিতা হতে চলেছে 400 থেকে 450 সিসি সেগমেন্টে। আসন্ন বাইকগুলো সম্পর্কে দেখে নিন।

Advertisements

1) Hero 440 CC Bike
Hero এবং হার্লে-ডেভিডসনের সহযোগিতায় বাজারে এসেছে নতুন X440। এবার Hero তাদের 440 সিসির নতুন বাইক লঞ্চ করবে বাজারে। লেটেস্ট আপডেট থেকে জানা যাচ্ছে যে, এটি একটি Nacked Street Fighter হতে চলেছে। 420 cc সিঙ্গেল-সিলিন্ডার এয়ার- এবং ওয়েল-কুলড ইঞ্জিন থাকবে। আগামী বছরের শুরুর দিকে বাইকটি বাজারে আসতে পারে।

Advertisements

2) Triumph Thruxton 400

Source: gaadiwaadi.com

Bajaj/Triumph প্রতি বছর একটি নতুন মোটরসাইকেল লঞ্চ করার পরিকল্পনা করছে। বর্তমানে Speed 400 এবং Scrambler 400X বিক্রি করছে দুই কোম্পানি। কিন্তু এরইমধ্যে সামনে আসে Thruxton 400-এর স্পাই শট। 400 সিসি সেগমেন্টের অন্যান্য বাইকগুলোর মত একই ফিচারস রয়েছে সেখানে। উল্লেখ্য, বাইকে 398 সিসির লিকুইড কুল ইঞ্জিন থাকবে যা মোট 40PS শক্তি উৎপন্ন করতে সক্ষম।

3) New-Gen Husqvarna Svartpilen 401 & Vitpilen 401
সাম্প্রতিক বছরগুলিতে Husqvarna নতুন পণ্য লঞ্চ করেনি। স্বাভাবিক ভাবেই তাদের বিক্রিও তাই তলানিতে। কিন্তু এবার খবর আসছে যে, KTM এর উইংয়ের অধীনে সুইডিশ ব্র্যান্ডটি সম্প্রতি 250 ডিউকের উপর ভিত্তি করে নতুন-জেন Vitpilen 250 পরীক্ষা চালাচ্ছে। একটা 390 Duke-এর উপর ভিত্তি করে নতুন Svartpilen 401 বাইকের পরীক্ষা চালাতেও দেখান গিয়েছে। আশা করা যাচ্ছে আগামী বছরই বাইক দুটি আসতে পারে ভারতের বাজারে।

4) Royal Enfield Hunter 450

ট্রায়াম্ফ স্পিড 400-এর সাথে লড়াইতে নামতে আসছে নতুন রয়্যাল এনফিল্ড হান্টার 450। নিও-রেট্রো রোডস্টারটি বর্তমানের Hunter 350 এরই নয়া Upgrade হতে চলেছে। খবর অনুযায়ী বাইকটি দাম 2.69 লক্ষ টাকার আশেপাশে থাকবে। আগামী 2024 সালের প্রথমার্ধে সেটিকে লঞ্চ করতে পারে Royal Enfield।

5) Bajaj Pulsar NS 400
Bajaj তাদের Pulsar সিরিজের সবচেয়ে শক্তিশালী বাইক লঞ্চ করতে চলেছে। 2024 সালের দ্বীতিয় ত্রৈমাসিকে বাজারে আসবে Pulsar NS 400। NS সিরিজের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ন্যাকেড স্ট্রিট ফাইটারটি। বাইকে 373 সিসি লিকুইড কুল ইঞ্জিন রয়েছে। নতুন বাইক বাজারে টেক্কা দেবে Kawasaki 400, KTM 390 Duke ইত্যাদি বাইকের সাথে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS