বাইকের বাজার ক্রমবর্ধমান। তাই একগুচ্ছ গাড়ি ভারতের বাজারে লঞ্চ হয়। মধ্যবিত্ত এবং নিত্যকার অফিস যাত্রীদের জন্য খুব বেশি গাড়ি ভারতের বাজারে নেই। কিন্তু আজ আমরা বাজাজের এমন একটি গাড়ির কথা বলছি যা আপনার পকেটের জন্য বেশ স্বাস্থ্যকর। জ্বালানি তেলের দাম নিয়েও আর চিন্তা করতে হবেনা বাজাজের প্ল্যাটিনা কিনলে।
যেভাবে তেলের দাম বেড়েছে এবং সেইসাথে গাড়ির মাইলেজের অবস্থা দেখে ধীরে ধীরে পেট্রোল চালিত গাড়ির ওপর আস্থা হারাচ্ছেন অনেকে, কিন্তু আর নয়। এবার বাজাজ প্লাটিনা আপনাকে একগুচ্ছ সুবিধা দেবে। মাইলেজ থেকে গতি, দূর যাত্রার জন্য আরামদায়ক আসন অথবা স্লীক ডিজাইন, সবই উপস্থিত এই বাইকে।
Bajaj Platina 100 দেশের অন্যতম জ্বালানি সাশ্রয়ী বাইক। ৭৫ থেকে ৯০ কিলোমিটার মাইলেজ দিতে পারে গাড়িটি। আর সেই অনুযায়ী প্লাটিনার মাত্র ১ কিমি গাড়ি চালাতে আপনাকে মাত্র ১ টাকা ৩৩ পয়সা খরচ করতে হবে। এবার যদি আপনার অফিস ১০ কিমি দূরে হয় এবং আপনি মাসে ২৫ দিন অফিস গিয়ে থাকেন থাকলে যাওয়ার জন্য মোট খরচ হবে মাত্র ৩০০ টাকা!