জয়েন করুন

দীপাবলির আগে ঘর আলো করে নিয়ে আসুন নতুন Hunter, দাম সাধ্যের মধ্যেই! ফিচারস বহু দামী গাড়ির থেকেও এগিয়ে

বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে নানান ক্রুজার বাইকের আবেদন বেড়েছে অনেকখানি। এক্ষেত্রে একগুচ্ছ অপশন থাকলেও মানুষের পছন্দ, Royal Enfield। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে কোম্পানিও নানান বাইক লঞ্চ করেছে। গতবছরই সবচেয়ে…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 27, 2023 10:13 PM

বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে নানান ক্রুজার বাইকের আবেদন বেড়েছে অনেকখানি। এক্ষেত্রে একগুচ্ছ অপশন থাকলেও মানুষের পছন্দ, Royal Enfield। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে কোম্পানিও নানান বাইক লঞ্চ করেছে। গতবছরই সবচেয়ে সস্তার Hunter বাইকটি নিয়ে আসে তারা। খুব কম সময়ের মধ্যেই বাইকটি বেশ পছন্দের হয়ে ওঠেছে সবার মধ্যে।

Advertisements

Royal Enfield এর বিভিন্ন গাড়ি থাকলেও গত বছর বাজারে আসা Hunter বাইকটি বিক্রির নতুন রেকর্ড গড়েছে। বিক্রির নিরীখে সেটি পিছনে ফেলেছে Bullet এবং Classic কেও। বাইকটি বেশ সস্তায় কিনতে পারবেন আপনি। অন্যান্য Cruiser বাইকের তুলনায় Hunter 350 এর দাম অনেকটাই কম।

Advertisements

Hunter 350 গাড়িতে Royal Enfield তাদের J সিরিজের ইঞ্জিন ব্যবহার করেছে। 349.34 cc-র একটি শক্তিশালী এয়ার কুল ইঞ্জিন মোট 20.4 PS শক্তি উৎপন্ন করতে সক্ষম। একইসাথে গাড়িটি সর্বোচ্চ 27 Nm পিক টর্ক জেনারেট করে। 6 গতির গিয়ারের সাহায্যে গাড়িটি বাজারে দেদার বিক্রি হচ্ছে। আর এই গাড়িটিই আপনি নিজের করতে পারেন, তাও খুবই নামমাত্র টাকার বিনিময়ে।

Hunter 350 তে 36.2 কিমির মাইলেজও পাওয়া যায়। এবং এই বাইকের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 1,49,900 টাকা থেকে। টপ-এন্ড রেবেল মডেলের এক্স-শোরুম দাম 1,71,900 টাকা৷

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS