জয়েন করুন

বাইক প্রেমীদের জন্য সুখবর! রয়্যাল এনফিল্ড থেকে কেটিএম, মার্কেট কাঁপাতে আসছে ৫ টি 400-450 সিসির বাইক

রয়্যাল এনফিল্ড থেকে কেটিএম, ভারতীয় বাজারে লঞ্চ হচ্ছে একাধিক 440-450 সিসির বাইক। বাইকপ্রেমীদের মুখে ফুটবে হাসি।

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 1, 2023 9:12 PM

ভারতের বাজার এখন বাইকে বাইকময়। রাস্তায় বের হলে যতনা মানুষ দেখতে পাবেন তার চেয়ে অনেক বেশি বাইক দেখতে পাবেন। গ্রাহক চাহিদা মাথায় রেখে কোম্পানিগুলি একটার পর একটা নতুন নতুন বাইক লঞ্চ করে চলেছে। আগামি এক বছরের মধ্যেই 400 থেকে 450 সিসি মোটরসাইকেল সেগমেন্টে বিভিন্ন ব্র্যান্ডের নতুন নতুন বাইক দেখতে পাবেন। চলুন দেখে নিই বিস্তারিত তথ্য।

Advertisements

1. Royal Enfield Himalayan 450 :

Advertisements

Royal Enfield ভারতে আগস্টের শেষের দিকে নিউ জেনারেশনের বুলেট 350 নিয়ে আসবে। খুব সম্ভবত Himalayan 450 কে অনুসরণ করবে এই বাইকটি। নতুন এই রয়্যাল এনফিল্ডে যে ইঞ্জিন দেওয়া হবে তা সর্বোচ্চ 40 bhp শক্তি উৎপাদন করতে সক্ষম হবে।

2. Triumph Scrambler 400X :

আসন্ন অক্টোবরেই বাজারে হিট করবে এই বাইক। সদ্য লঞ্চ হওয়া Speed 400 এর মত একই হাইব্রিড প্যারামিটারে রাখা যায় এই গাড়িটিকে। এতে রয়েছে লম্বা হুইলবেস, হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং লঙ্গার ট্রাভেল সাসপেনশন।

3. New Gen KTM 390 Duke :

থার্ড জেনারেশনের KTM 390 Duke সম্ভবত 2024 সালের প্রথম দিকে ভারতের বাজারে আসার আগেই বিশ্ববাজারে লঞ্চ করবে। এতে একটি ভারী আপডেটেড প্লাটফর্ম ও একটি নতুন সুইংআর্ম এবং সাবফ্রেম থাকবে। এতে রয়েছে 399 সিসি লিকুইড-কুলড ইঞ্জিন যা 373 সিসি মোটরের চেয়ে বেশি শক্তি এবং টর্ক তৈরি করতে সক্ষম।

4. Royal Enfield Hunter 450 :

Triumph Speed 400-এর সাথে প্রতিযোগিতা করতে আসছে রয়্যাল এনফিল্ড হান্টার 450। এটি খানিকটা হিমালয়ান 450-এর থেকে অনুপ্রাণিত। এতে রয়েছে নিও রেট্রো রোডস্টার এলইডি হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং ইন্ডিকেটর, অল-ডিজিটাল ক্লাস্টার, স্প্লিট । সিট, সাইড-মাউন্ট করা এক্সস্ট, 17-ইঞ্চি চাকা, USD ফ্রন্ট ফর্ক, ইত্যাদি। গাড়িটির দাম প্রায় Rs. 2.4 লক্ষ (এক্স-শোরুম)। আগামী বছরের প্রথমার্ধে এটি চালু হবে বলে আশা করা হচ্ছে।

5. Hero 440 CC Bike :

হার্লে-ডেভিডসনের সাথে পার্টনারশিপের সাথে হিরো ব্র্যান্ডের মোটরসাইকেলটি সম্ভবত মার্চ 2024 সালের মধ্যে বাজারে চলে আসবে৷ এটি ইয়ামাহা MT-01 থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি একটি পাওয়ার ক্রুজার। এতে রয়েছে 440 সিসি সিঙ্গেল সিলিন্ডার৷

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS