জয়েন করুন

BMW S 1000 RR নাকি Honda CBR1000RR-R Fireblade, কোন রেসিং বাইকটি বেস্ট? দেখে নিন দাম ও নজরকাড়া ফিচার্স

ভারতে রেসিং বাইকের বাজার বেশ বড় হয়েছে। আজকাল কমিউটার বাইকের জায়গায় ক্রুজার, অ্যাডভেঞ্চার, রেসিং এবং স্পোর্টস বাইকের জনপ্রিয়তা বেড়েছে বহুলাংশে। আর এক্ষেত্রে বড় প্রতিদ্বন্দ্বী BMW Motorrad এবং Honda Motors। দুই…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: July 25, 2023 11:52 PM

ভারতে রেসিং বাইকের বাজার বেশ বড় হয়েছে। আজকাল কমিউটার বাইকের জায়গায় ক্রুজার, অ্যাডভেঞ্চার, রেসিং এবং স্পোর্টস বাইকের জনপ্রিয়তা বেড়েছে বহুলাংশে। আর এক্ষেত্রে বড় প্রতিদ্বন্দ্বী BMW Motorrad এবং Honda Motors। দুই সংস্থাই নিজেদের রেসিং বাইক লঞ্চ করেছে ভারতের বাজারে, আর দুটিই বেশ জনপ্রিয়। কিন্তু BMW S 1000 RR এবং Honda CBR1000RR-R এর মধ্যে কোনটি নেবেন আপনি? চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

Honda CBR1000RR-R ফায়ারব্লেড

Advertisements

এই বাইকে শক্তিশালী 1000 cc ইঞ্জিন দিয়েছে Honda। চারচাকাও পাত্তা পাবেনা Honda এর এই গাড়ির সামনে। 1000 সিসির ইঞ্জিন মোট 215bhp শক্তি উৎপন্ন করে যা বাইকটিকে সর্বোচ্চ 299kmph এর গতিতে পৌঁছে দেয়। আর মাত্র 2.9 সেকেন্ডেই গাড়িটি 0 থেকে 100kmph গতিতে পৌঁছতে পারে।

201 কেজি ওজনের এই বাইকের দাম শুরু হচ্ছে 23,72,222 লক্ষ টাকা (Ex showroom) থেকে। 16.1 লিটারের বড় জ্বালানি ট্যাংক সহ গাড়িটি লম্বা দূরত্ব যাওযার জন্যও বেশ আদর্শ। এখানে আপনি ইলেকট্রনিক্স প্যাকেজ, থ্রটল-বাই-ওয়্যার, তিনটি রাইডিং মোড, ABS, হুইল কন্ট্রোল, Honda Selectable Torque Control (HSTC) এবং লঞ্চ কন্ট্রোলের মতো সুবিধা পেয়ে যাবেন।

BMW S 1000 RR

999 সিসির শক্তিশালী ইঞ্জিন রয়েছে এই বাইকে। গাড়িটি মোট 212.91 PS এর শক্তি উৎপন্ন করে এবং সেটি 113 Nm এর পিক টর্ক তৈরি করতে সক্ষম। BMW S 1000 RR-এএকটি টুইন-স্পার অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে। 1000 সিসির এই বাইক আপনাকে 15.62 Kmpl মাইলেজও দেয়। সাথে গাড়িটির অ্যারোডায়নামিক্স আপনাকে চলতে সাহায্য করবে।

BMW এর এই বাইকের দাম শুরু হচ্ছে 20.25 লক্ষ টাকা (Ex-Showroom) থেকে যা পৌঁছায় 24.45 লক্ষ টাকা (Ex-Showroom) পর্যন্ত। 45 mm এর USD ফর্ক এবং মনোশক সাসপেনশন রয়েছে বাইকটিতে। ব্লুটুথ কানেকটিভিটির সাথে 6.5-ইঞ্চির রঙিন TFT ইন্সট্রুমেন্ট কনসোল আপনাকে সুবিধা দেবে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS