জয়েন করুন

Bajaj Pulsar Vs Honda SP 160, কোন বাইকটি আপনার জন্য উপযুক্ত? তুলনা দেখে বুঝে নিন

বাজারে এল নতুন হোন্ডা SP 160, পালসারের সাথে টক্করে কেমন পারফর্ম করছে বাইকটি

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 11, 2023 11:16 AM

Honda SP 125 ভারতে ব্যপক সাফল্যের পর গাড়িটিকে নতুন 160 সিসি সেগমেন্টে নামিয়েছে হোন্ডা। ইউনিকর্ন সিরিজের ওপর তৈরি করা Honda SP 160 বাইকটি বাজারের বড় বড় খেলোয়াড় দের সাথে টক্কর নেওয়ার ক্ষমতা রাখে। কমিউটার বাইক হলেও সেখানে স্পোর্টস টেস্ট রয়েছে। আর তারফলে বাইকটি টক্কর দেবে Bajaj Pulsar এর সাথে।

Advertisements

সামনেই পুজো এবং দীপাবলি। আর উৎসবের মরশুমে অনেকেই গাড়ি কেনেন। এক তো এইসময় বেশ ভালো অফার দেয় বিভিন্ন সংস্থা, তারপর আবার পুজোর বোনাস মেলায় গাড়ি কেনার ধুম পড়ে যায়। আপনিও যদিও বাইক কেনার কথা ভাবেন তাহলে SP 160 অথবা Pulsar 150 আপনার জন্য আদর্শ পছন্দ হতে পারে। কিন্তু কোন বাইকটি কিনবেন আপনি? আমাদের আজকের প্রতিবেদন পড়ার পর নিজে থেকেই সেই উত্তর পেয়ে যাবেন আপনি।

Advertisements

প্রথমেই আসি নতুন উন্মোচিত SP 160 নিয়ে। বাইকটি আসলে Unicorn এর ওপর বড় আপগ্রেড। 160 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন সর্বাধিক 13.5 হর্সপাওয়ার শক্তি এবং 14.6 নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। এছাড়া LED হেডল্যাম্প, LED টেললাইট সহ নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আপনাকে গুরুত্বপূর্ন তথ্য পেতে সাহায্য করবে।

SP 160 বাইকটি কমিউটার সেগমেন্টের অধীনে লঞ্চ হলেও সেমি স্পোর্টস ক্যাটেগরির বলাই যায়। গাড়িটির নিরাপত্তার জন্য দুই চাকাতেই ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। নতুন ডিজাইনও আপনার নজর কাড়তে বাধ্য। শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক ফিচারস বাইকটির মূল USP।

এদিকে 150 থেকে 160 সিসি সেগমেন্টে মোট 4 টি বাইক রয়েছে পালসারের। এগুলো হলো Pulsar 150, Pulsar P 150, Pulsar N160 এবং NS160। প্রতিটি বাইকই স্পোর্টস ক্যাটেগরিতে আসে। গাড়িগুলোতে দামের বেশ ফারাক রয়েছে। Pulsar 150 সিসি বাইকের দাম – 1.17 লাখ টাকা থেকে 1.19 লাখ টাকা। আবার Pulsar 160 সিসি বাইকগুলির দাম শুরু হচ্ছে 1.30 লাখ টাকা থেকে 1.36 লাখ টাকা পর্যন্ত। SP 160 বাইকটি কিন্ত পালসারের থেকে তুলনামূলক সস্তা। গাড়িটির দাম রয়েছে 1.18 লাখ টাকা থেকে 1.22 লাখ টাকা।

ওপরে উল্লিখিত সমস্ত দামই এক্স-শোরুম মূল্য।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS