জয়েন করুন

Bajaj-র এই গাড়ির সামনে টিকতে পারবেনা R15, Apache! 20 হাজারে ঘরে আনুন এই তুখোড় বাইক, দেখুন কিভাবে

বাজাজের আসন্ন বাইকের সামনে ধোপে টিকবে না Yamaha R15 এবং TVS Apache! দেখুন কী কী ফিচারস থাকবে নতুন Pulsar RS 200 তে

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 31, 2023 4:26 PM

বাইকের বাজারে প্রতিযোগিতা চলছে বেশ ভালই। কেও কাওকে ছেড়ে কথা বলছেনা। আর বিভিন্ন সেগমেন্টে একাধিক কোম্পানি তাদের বাইক লঞ্চ করেছে লড়াইতে নামার জন্য। আজ আমরা বাজারের দুই বড় প্রতিযোগী, Yamaha এবং বাজাজ। দুই জনপ্রিয় গাড়ি R15 এবং Pulsar NS 250 এর মধ্যে জোর টক্কর চলে, তবে এই দুই গাড়ির থেকে খুব পিছিয়ে নেই Pulsar RS 200।

Advertisements

Advertisements

গত বছর থেকেই Pulsar RS 200 বাইকটিকে ভারতের বাজারে দেখা যায়নি। আসলে এপ্রিল 2022 এ বাজাজ এই বাইকের উৎপাদন বন্ধ করে দেয়। কিন্তু বাজারে নতুন করে ফিরছে সেই বাইক। চাহিদা দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে Bajaj Automobiles। স্পোর্টি লুক এবং দুর্দান্ত ইঞ্জিন এই গাড়িটির প্রধান হাতিয়ার।

ইঞ্জিন : Pulsar RS 200 বাইকে 200 সিসির সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন থাকছে। এই ইঞ্জিন সর্বোচ্চ 24.5 PS শক্তি এবং 18.7 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। 5-গতির গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে সেটি। নতুন BS6 ফেজ-2 RDE নিয়ম অনুসারে আপডেটও করা হয়েছে এটিকে।

মাইলেজ : Pulsar এর নতুন বাইকটি লেটেস্ট E-20 পেট্রোলে চলতেও সক্ষম। আর আপনি এখানে 35 kmpl এর মাইলেজ দেখতে পেয়ে যাবেন।

ফিচারস : Pulsar Pulsar RS 200 এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে রয়েছে অ্যানালগ ডায়াল, ফুয়েল লেভেল ইন্ডিকেটর, স্পিডোমিটার এবং একটি ডিজিটাল স্ক্রিন সহ একটি সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। এছাড়া নতুন বাইকটি পুরানো চেহারার সাথে সামঞ্জস্য বজায় রেখেছে। এর মধ্যে রয়েছে ক্লিপ-অন হ্যান্ডেলবার, স্প্লিট সিট এবং পিছনের দিকে টু-পিস গ্র্যাব রেল দেওয়া হয়েছে। 17 ইঞ্চি অ্যালয় হুইলের সাথে সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক সহ সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে।

দাম : Pulsar RS 200 এর এক্স শোরুম দাম রয়েছে 1.72 লক্ষ টাকা।

ফাইন্যান্স প্ল্যান : Bajaj Pulsar RS200-এর দাম রয়েছে 1,72,358 টাকা। অন রোড দাম পড়বে 2.02 লক্ষ টাকা। 20 হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এবং 3 বছরের জন্য ঋণ নিলে আপনাকে 9.7% সুদ দিতে হবে। এক্ষেত্রে মাসিক EMI খরচ হবে 5825 টাকা।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS