জয়েন করুন

বাইক নিয়ে নস্টালজিক? তাহলে দেখতে পারেন এই ৮টি গাড়ি

আমাদের আগের জেনারেশনের সময়ের বিখ্যাত বাইক ছিল এগুলো, জানেন কোন কোন বাইকের কথা বলছি?

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 14, 2023 9:30 PM

বর্তমানে বাইকের অভাব নেই। কিন্তু পুরনোকালের অর্থাৎ আমাদের বাবা মায়েদের সময়ের বাইকগুলোর প্রতি এখনো নস্টালজিক আমজনতা। কিন্তু সেরা কয়েকটি বাইক/স্কুটার কোনগুলো? আজ আমরা সেরকমই কয়েকটির সম্পর্কে জানাচ্ছি এখানে।

Advertisements

1) Bajaj Sunny: সেই সময়ের যুবসমাজের স্বপ্নের স্কুটার হয়ে ওঠে Sunny। জ্বালানি সাশ্রয়ী স্কুটারটিতে মাত্র 60 সিসির ইঞ্জিন রয়েছে। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ রয়েছে 50kmph।

Advertisements

2) Kinetic Honda: অদ্ভুত দেখতে এই বাইকটি কিন্তু একসময় বিরাট ঝড় তোলে। 98 সিসির ইঞ্জিন সহ বেশ শক্তিশালী এবং পাওয়ার প্যাকড স্কুটার এই Kinetic Honda।

3) Royal Enfield Machismo: এটি আসলে একটি AVL ইঞ্জিনের সাথে আসে। এখানে Royal Enfield এর সেই ক্লাসিক সাউন্ড পাওয়া যায়নি। আগ্রহীদের বেশ নিরাশ করে Machismo বাইকটি।

4) Hero Punch: টাটা মোটরস ছাড়াও আরেকটি কোম্পানি Punch নামের একটি যানবাহন তৈরি করে। তবে এটি গাড়ি নয় , দুই চাকার বাইক। Hero তৈরি করে বাইকটিকে। আমির খানকে দেখা যায় বাইকটির বিজ্ঞাপনী প্রচারে।

5) Royal Enfield Mini Bullet: Bullet বাইকটির আদর্শ হাল্কা ভার্সন এটি। বড় বাইকটি যারা চালাতে ভয় পেতেন তাদের জন্য দারুণ ছিল Mini Bullet। যদিও ধীরে ধীরে মার্কেট থেকে হারিয়ে যায় Royal Enfield এর এই বাইক।

6) Hero Honda CD 100: না ঠিক হারিয়ে গেছে বললে ভুল বলা হয়। কারন আজও CD 100 সহ CD 110 ইত্যাদি বাইক পাওয়া যায়। তবে Hero এবং Honda আলাদা হয়ে যাওয়ার কারণে Hero Honda CD 100 দেখা যায়না আর।

7) Yamaha RX 100: সবচেয়ে বেশি এই বাইকটি নিয়েই নস্টালজিক মানুষ। আইকনিক সাউন্ড থেকে শুরু করে দারুণ পারফরম্যান্স সমস্ত কিছুই পাওয়া যায় RX 100 এ। জানা যাচ্ছে খুব জলদি বাইকটির নতুন ভার্সন আনতে পারে Yamaha।

8) Rajdoot 175: এই বাইকটি এখনো এখানে সেখানে দেখা যায় বটে। আজকালকার প্রজন্ম বুঝতে পারেনা কিন্তু Rajdoot বাইকটির আজও ক্রেজ রয়েছে বাজারে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS