জয়েন করুন

KTM এর বাজার মারতে আসছে Aprilia এবং Yamaha-র ধাসু গাড়ি, সম্ভাব্য দাম এবং ফিচারস দেখে নিন

এসেছে Aprilia RS 457, এবার আসছে Yamaha R3, KTM কে প্রতিযোগিতা দেওয়া বাইকদুটির মধ্যে কী কী ফিচারস রয়েছে দেখে নিন

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 17, 2023 11:14 PM

স্পোর্টস বাইকের বাজারে Yamaha যে বেশ জনপ্রিয় তা আর বলার অপেক্ষা রাখেনা। সারাবিশ্বেই তাফের রেসিং বাইক মানুষ আহ্লাদের সাথেই কিনতে পছন্দ করেন। খুব শীঘ্রই আবার বাজারে আসছে নতুন Yamaha R3। একইসময়ে ইটালিয়ান কোম্পানি Aprilia তাদের RS 457 বাইকটি নিয়ে হাজির হয়েছে।

Advertisements

Aprilia RS 660 এর অনুকরণেই আসছে নতুন RS 457। আপাতত Aprilia এর শিকার KTM এর বাজার। KTM RC 390 এর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে Aprilia RS 457। নতুন ইটালিয়ান বাইকটিতে আপনি স্প্লিট LED হেডল্যাম্প, স্প্লিট সিট, প্যারালাল টুইন সিলিন্ডার সহ একগুচ্ছ আকর্ষণীয় ফিচারস দেখতে পাবেন।

Advertisements

Aprilia RS 457 বাইকে 457 সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন পাবেন। ইঞ্জিনটি সর্বোচ্চ 47hp শক্তি উত্পন্ন করতে পারে। উল্লেখ্য যে, KTM RC 390 কিছুটা পিছিয়ে এক্ষেত্রে। কারণ সেটি সর্বোচ্চ 42.9 হর্সপাওয়ার শক্তি তৈরি করতে সক্ষম। কিন্তু আসন্ন Yamaha R3 এই প্রতিযোগিতায় কেমন অবস্থায় রয়েছে? চলুন দেখে নেওয়া যাক।

Yamaha R3’র ইঞ্জিনের সাথে KTM এর খুব একটা পার্থক্য নেই। উল্লেখ্য যে, Ymaha বাইকে Aprilia RS 457 এবং KTM RC 390 এর তুলনায় অপেক্ষাকৃত ছোট আকারের, 321 সিসির প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে। যা মোট 42hp শক্তি উৎপন্ন করে।

Aprilia RS 457 বাইকে ডুয়াল চ্যানেল ABS, থ্রি লেভেল ট্র্যাকশন কন্ট্রোল সাথে একাধিক রাইডিং মোড, LED লাইটিং, TFT স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি সহ একগুচ্ছ ফিচার্সের সাথে আসে বাইকটি। Yamaha R3 তে আবার ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, LED লাইটিং, LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটির মতো ফিচারস পাওয়া যায়।

Yamaha এর বাইকটি সম্পর্কে এখনো সমস্ত তথ্য পাওয়া যায়নি অবশ্য। তবে আসন্ন সময়ে ধীরে ধীরে অনেক কিছুই জানা যাবে বলে আশা করা যাচ্ছে। আগামী বছরের শুরুতেই বাইকটি আসতে পারে বাজারে। Yamaha R3 এর সম্ভাব্য দাম থাকতে পারে 3.50 লাখ থেকে 4 লাখ টাকার মধ্যেই অন্যদিকে KTM RC 390 এর দাম রয়েছে 3.16 লাখ টাকা। Aprilia বাইকের সম্ভাব্য দামও রয়েছে 3.50 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS