জয়েন করুন

খেল খতম KTM এবং Pulsar-র, বাজার কাঁপাতে হাজির Yamaha-র নতুন এবং তুখোড় MT-15

নতুন Yamaha MT-15 এ থাকছে সর্বাধুনিক ফিচারস এবং শক্তিশালী ইঞ্জিন

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 15, 2023 2:01 PM

Yamaha এর Sport Bike বাজারে সুপরিচিত। নানান শক্তিশালী বাইক এনেছে তারা। কিছুসময় আগেই কোম্পানি লঞ্চ করে নতুন R15। সদ্যই বাইকটির ন্যাকেদ স্ট্রিট ফাইটার ভার্সন Yamaha MT-15 V2 লঞ্চ করেছে কোম্পানি। রিয়েল ড্রাইভিং এমিশন (RDE) এর সাথে নতুন MT-15 কেমন হয়েছে দেখে নিন।

Advertisements

ফিচারস :- Yamaha নতুন MT-15 V2.0 বাইকটি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের সাথে আসে বাজারে। নতুন MT-15 এ খুবই Aggressive Throttle input দেওয়া হয়েছে। অর্থাৎ গতি তোলার ক্ষেত্রে আর কোনো সমস্যাই থাকবেনা চালকদের। নতুন ভার্সনে Accelerator এবং ইঞ্জিনের মধ্যেকার input-output ও বেড়েছে অনেকখানি। ফলে সহজেই গতি তুলতে পারেন আপনি।

Advertisements

ইঞ্জিন : নতুন Yamaha MT-15 এ একটি 155 সিসির সিঙ্গেল-সিলিন্ডার VVA লিকুইড-কুলড, 4-স্ট্রোক, SOHC সহ 4-ভালভ ইঞ্জিন থাকবে যা 10,000 rpm-এ সর্বোচ্চ 18.1 bhp এবং 7,500 rpm এ 14.2 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম।

মাইলেজ :- শক্তিশালী ইঞ্জিন থাকায় পারফরম্যান্স মেলে ঠিকই, কিন্তু মাইলেজও কম নেই। Yamaha MT 15 V2 বাইকে ARAI সার্টিফায়েড 45kmpl এর মাইলেজ পাওয়া যায়।

অতিরিক্ত ফিচারস : ডিজিট্যাল ইন্সট্রুমেন্ট কনসোল থাকছে। সেখানে ব্লুটুথ সংযোগ থেকে ফোন অ্যালার্ট, ইমেল এবং এসএমএস অ্যালার্ট, স্মার্টফোনের ব্যাটারি লেভেল সহ বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেখানে। এছাড়া টার্ন-বাই-টার্ন নেভিগেশনও দেখতে পাওয়া যাবে এই বাইকে। ব্রেকিংয়ের জন্য মিলবে ডুয়াল চ্যানেল ABS।

দাম : নতুন Yamaha MT-15 বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.64 লক্ষ টাকা থেকে। এই দাম এবং ফিচারস Bajaj Pulsar এবং বিশেষ করে KTM কে বড় চ্যালেঞ্জ জানাবে।

Yamaha MT-15 এর অন রোড দাম থাকছে 1,96,000 টাকা। একসাথে পুরো টাকা দিতে না পারলেও চিন্তা নেই আপনাদের। ফাইন্যান্স প্ল্যানের সাহায্যে বেশ সহজেই বাইকটি আপনার হতে পারে। এক্ষেত্রে 30 হাজার টাকা ডাউনপেমেন্টের সাথে 3 বছরের জন্য বার্ষিক 9.7% সুদের সাথে মাসিক EMI খরচ 5190 টাকা।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS