জয়েন করুন

6 লাখের বাজেটে নতুন ধাসু গাড়ি আনছে নিসান, লঞ্চের আগেই দেখে নিন বিশদ বিবরণ

জাপানিজ বিখ্যাত গাড়ি নির্মাতা Nissan বিগত বহু সময় ধরে ভারতের বাজারে উপস্থিত। 2005 সাল থেকে এদেশে ব্যবসা চালাচ্ছে তারা। বহু সময়ে নানান গাড়ি লঞ্চ করেছে কোম্পানি। বর্তমানে তাদের বেস্ট সেলার…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 22, 2023 2:38 PM

জাপানিজ বিখ্যাত গাড়ি নির্মাতা Nissan বিগত বহু সময় ধরে ভারতের বাজারে উপস্থিত। 2005 সাল থেকে এদেশে ব্যবসা চালাচ্ছে তারা। বহু সময়ে নানান গাড়ি লঞ্চ করেছে কোম্পানি। বর্তমানে তাদের বেস্ট সেলার গাড়ি নিসান ম্যাগনাইট। শীঘ্রই Magnite এর Facelift ভার্সন লঞ্চ করতে চলেছে Nissan।

Advertisements

খবর অনুযায়ী আগামী 2024 সালের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে নতুন Facelift Magnite। চেহারা সহ ইন্টেরিয়র ডিজাইনেও বেশ কিছু পরিবর্তন থাকবে গাড়িতে। আর এটি ভারতের সাথে সাথে বিক্রি হবে মেক্সিকো, আফ্রিকা, মধ্য এশিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশগুলিতেও।

Advertisements

উল্লেখ্য যে, ভারতে প্রতি বছর 25 থেকে 30 হাজার Magnite বিক্রি করে Nissan। বর্তমানে একটি গাড়ি বিক্রি করলেও আগামী সময়ে ভারতের বাজারে জোর দিতে চলেছে জাপানি কোম্পানিটি। এছাড়া Magnite এর বিক্রি বাড়িয়ে 50 হাজারে নিয়ে যাওয়াটাও কোম্পানির লক্ষ্য।

ভারতের বাজারে মিড-সাইজ SUV, কম্প্যাক্ট SUV এবং ইলেকট্রিক গাড়ির চাহিদা বেড়েছে। এদিকে Magnite নিজেও Compact SUV এর সেগমেন্টে আসার কারণে গাড়িটির বিক্রি যে আগামী সময়ে বাড়বে তাই নিয়েও সন্দেহের অবকাশ নেই। উল্লেখ্য যে, 1 লিটার পেট্রল ইঞ্জিন সমেত নিসান ম্যাগনাইট কুরো এডিশনের এক্স শোরুম দাম 8.27 লাখ টাকা। EZ-Shift ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম রয়েছে 6.50 লাখ টাকা। টপ-ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 11.02 লক্ষ টাকা।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর