জয়েন করুন

৭০ হাজারের মাস মাহিনায় কোন গাড়ি কেনা উচিত? আয় ব্যায়ের হিসেব দেখে বিচার করুন

ভবিষ্যতের বিপদ থেকে বাঁচুন। গাড়ি কেনার আগেই অবশ্যই দেখে নিন নিজের মাসিক আয় ব্যায়ের খতিয়ান।

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 3, 2023 1:42 PM

মাথা গোঁজার ঠাঁই আর আরামে যাতায়াত করার জন্য একটা গাড়ির স্বপ্ন তো কমবেশি সকলেরই থাকে। বিশেষ করে চাকরিতে ঢোকার পর তো মানুষের মনে এই ভাবনাটাই বেশি কাজ করে‌। কেউ টাকা জমিয়ে গাড়ি কেনার কথা ভাবেন তো কেউ আবার লোন নেওয়ার চিন্তাভাবনা করেন। তবে স্যালারির হিসেব নিকেষটা সবাই করেন কি?

Advertisements

আসলে গাড়ি কেনার পর তার ইএমআই, রক্ষণাবেক্ষণ এই সবকিছুর জন্যেও একটা মোটা অঙ্কের টাকা খরচ হয়ে থাকে। অনেক সময়ই মানুষ ভুলে যায় যে, গাড়ি কেনার চেয়েও বেশি ঝকমারি লুকিয়ে থাকে তার দেখভালের পেছনে। এমতাবস্থায় যে বিষয়টা নিয়ে মানুষ সবচেয়ে বেশি কনফিউশনে থাকে তা হল কত স্যালারি পেলে কোন গাড়ি কেনা উচিত? আজকে সেই বিষয়েই বিশদ ব্যাখ্যা দেব আপনাদের।

Advertisements

এখন যদি ধরে নিই আপনার মাসিক বেতন ৭০ হাজার টাকা তাহলে কোন গাড়ি আপনার জন্য ঠিকঠাক? ধরে নিই আপনার মাসিক খরচ ২৮ হাজার টাকা। আপনার ব্যক্তিগত খরচ ধরে নেওয়া হল ৭ হাজার টাকা। এখন সেভিংস-ও আমাদের জীবনে ভীষণ জরুরী। তাহলে সেভিংস বাবদ আপনাকে বাদ দিতে হবে ১৫ হাজার টাকা। তাহলে আর বেচে রইল ২০ হাজার টাকা।

যারমধ্যে ৫ হাজার টাকা আপনি ধরে রাখুন গাড়ির জ্বালানি এবং অন্যান্য খরচের জন‌্য। তাহলে আপনার হাতে রইল ১৫ হাজার টাকা। এখন এই টাকা যদি EMI বাবদ খরচ করেন তাহলে ৭ লক্ষ টাকার লোন আপনি নিতেই পারেন। সেক্ষেত্রে ২ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করতে পারলে ৯ লক্ষ দামের মধ্যে যে কোনও গাড়ি আপনি ঘরে আনতে পারেন।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর