জয়েন করুন

2024 এ বাজার কাঁপাবে এই চার গাড়ি, টাটা মোটরসের এই নতুন গাড়িও দেখা যাবে শীঘ্রই

2024 সাল গাড়ির বাজার আরো বেশি আকর্ষক হয়ে উঠতে চলেছে। শীঘ্রই এই বাজারে আসতে চলেছে এক নয়, একাধিক নতুন গাড়ি। Tata থেকে টয়োটা, কিয়া থেকে Hyundai সবাই নতুন গাড়ি লঞ্চ…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 4, 2023 2:58 PM

2024 সাল গাড়ির বাজার আরো বেশি আকর্ষক হয়ে উঠতে চলেছে। শীঘ্রই এই বাজারে আসতে চলেছে এক নয়, একাধিক নতুন গাড়ি। Tata থেকে টয়োটা, কিয়া থেকে Hyundai সবাই নতুন গাড়ি লঞ্চ করছে বাজারে। কিন্তু আজ আপনাদের জানাবো আসন্ন সময়ের সেরা গাড়ি কোনগুলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক।

Advertisements

Hyundai Creta Facelift
ফেসলিফ্টেড Hyundai Creta। গাড়িটির ভিতরে এবং বাইরে বড় আপডেট থাকবে। সেখানে নতুন 1.5L টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে যা মোট 160 PS শক্তি এবং 253 Nm টর্ক উৎপন্ন করবে। স্পোর্টি লুকের সাথে Creta এর নতুন ভার্সনে Level 2 ADAS ফিচারসও দেখা যাবে।

Advertisements

New Gen Maruti Suzuki Swift
মারুতি সুজুকি এর দুর্দান্ত হ্যাচব্যাক গাড়ি সুইফট। ভারতের বাজারে বিগত বহু সময় ধরে বেস্ট সেলার গাড়িটি। মাত্র 6 লক্ষ টাকা এক্স শোরুম দামের সাথে গাড়িটির মাইলেজ 22.56 kmpl। আগামি বছরই Swift এর নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে Maruti Suzuki, সেক্ষেত্রে পুরানো ভার্সনের দাম আরো খানিকটা কমতে চলেছে। নয়া গাড়িতে 1.2L হাইব্রিড ইঞ্জিন থাকবে।

Tata Curvv
Tata Curvv EV আসছে খুব শীঘ্রই। 500 কিলোমিটারের বেশি ড্রাইভ রেঞ্জের সাথে বাজারে লঞ্চ হবে গাড়িটি। দেশের সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক গাড়ি নেক্সন ইভির উপরে অবস্থান করবে এটি। প্রযুক্তিগতভাবে উন্নত এবং আপমার্কেট গাড়ি হবে Tata Curvv। এই গাড়িতে ব্র্যান্ডের জন্য একটি নতুন ডিজাইন নিয়ে আসছে Tata motors।

Kia Sonet Facelift
2024 সালের শুরুর দিকে একগুচ্ছ সংশোধনের পর লঞ্চ হবে নতুন Kia Sonet ফেসলিফ্ট। গাড়ির অন্দরসজ্জায় যেমন পরিবর্তন আসবে তেমনই বদলাবে বাইরের ডিজাইনও। ইঞ্জিনে অবশ্য সেরকম কিছু পরিবর্তন দেখা যাবেনা। নতুন ভার্সনে যুক্ত হচ্ছে LED DRL, ফগ ল্যাম্প। আগের মতই 1.2L, 1.5L ইঞ্জিনের সাথে লঞ্চ হচ্ছে Sonet। নতুন ভার্সনে 360° ক্যামেরা এবং পার্কিং সেন্সর সহ উন্নত মাধ্যমের ADAS ফিচারস থাকছে Sonet Facelift এ।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর