বর্তামানে বৈদ্যুতিক যানবাহনগুলোর ক্রেজ বেড়েছে বাজারে। আর তারফলে প্রায় প্রতিটি গাড়ি নির্মাতা কোম্পানি এই সেক্টরে পা রেখেছে। ইতিমধ্যেই বেশ কিছু EV দারুণ পরিমাণে বিক্রি হচ্ছে। কিন্তু শীঘ্রই আরো কয়েকটি EV আসতে চলেছে এই বাজারে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক।
Tata Curvv
Mahindra XUV.e8
Tata Punch EV
Punch EV টাটা মোটরসের প্রথম EV হতে চলেছে যেখানে সামনের ফেন্ডারে চার্জিং পোর্ট থাকবে। বাকি সমস্ত আপডেট জ্বালানি চালিত গাড়ির মতোই থাকবে। গাড়িতে নতুন স্টিয়ারিং হুইল, ক্যাপাসিটিভ HVAC control এবং একটি বড় টাচ স্ক্রিন থাকবে। দুটি ব্যাটারি প্যাক বিকল্পে পাওয়া যাবে Punch EV। জানা যাচ্ছে Nexon EV থেকে অনেকখানি ডিজাইন নেবে এই নতুন গাড়িটি।
Hyundai Kona Electric
Hyundai এর এই গাড়িতে 39.2 kwh এর ব্যাটারি প্যাক রয়েছে। যা 452 কিমি মাইলেজ দাবি করে। মাত্র 57 মিনিটে 80% চার্জ সম্পূর্ন করার দাবী রাখে Hyundai। সাধারণ চার্জারের সাহায্যেও 6 ঘণ্টাতেই ফুল চার্জ হয়ে যায় kona electric গাড়ি। উল্লেখ্য Kona EV এর সাথে সাথে Ioniq 6 গাড়িটিও আসতে চলেছে বাজারে।
Kia EV9
2023 অটো এক্সপোতে, Kia তাদের সাত-সিটার লম্বা Kia EV9 গাড়িটি প্রথমবারের জন্য প্রদর্শন করে। গাড়িটি প্রায় 541-কিলোমিটারেরও বেশি মাইলেজ দিতে সক্ষম। এছাড়া Kia EV9 গাড়িতে অতি দ্রুত 800V চার্জিং ক্ষমতাও রয়েছে। Kia EV6-এর পরে, ভারতে Kia Motors-এর ফ্ল্যাগশিপ গাড়ি হতে চলেছে Kia EV9।