জয়েন করুন

2024 এর শুরুতেই বাজার কাঁপাবে এই পাঁচটি গাড়ি, তালিকায় রয়েছে Tata ও Mahindra এর নতুন এই গাড়িগুলো

2023 গাড়ির বাজারের জন্য বেশ দারুণ সময় ছিল। একেরপর এক দুর্দান্ত গাড়ি লঞ্চ হয়েছে ভারতের বাজারে। কিন্তু আগামী 2024 ও কোনো অংশে কম যায়না। শীঘ্রই বাজারে দেখা যাবে মারুতি সুজুকি,…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 23, 2023 6:56 PM

2023 গাড়ির বাজারের জন্য বেশ দারুণ সময় ছিল। একেরপর এক দুর্দান্ত গাড়ি লঞ্চ হয়েছে ভারতের বাজারে। কিন্তু আগামী 2024 ও কোনো অংশে কম যায়না। শীঘ্রই বাজারে দেখা যাবে মারুতি সুজুকি, হুন্ডাই, টাটা, মাহিন্দ্রা এবং কিয়া সহ একগুচ্ছ ব্র্যান্ডের নয়া ডিজাইনের গাড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো তালিকা।

Advertisements

Hyundai Creta Facelift
ফেসলিফ্টেড Hyundai Creta। গাড়িটির ভিতরে এবং বাইরে বড় আপডেট থাকবে। সেখানে নতুন 1.5L টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে যা মোট 160 PS শক্তি এবং 253 Nm টর্ক উৎপন্ন করবে। স্পোর্টি লুকের সাথে Creta এর নতুন ভার্সনে Level 2 ADAS ফিচারসও দেখা যাবে।

Advertisements

Kia Sonet facelift
2024 সালের শুরুর দিকে একগুচ্ছ সংশোধনের পর লঞ্চ হবে নতুন Kia Sonet ফেসলিফ্ট। গাড়ির অন্দরসজ্জায় যেমন পরিবর্তন আসবে তেমনই বদলাবে বাইরের ডিজাইনও। ইঞ্জিনে অবশ্য সেরকম কিছু পরিবর্তন দেখা যাবেনা। নতুন ভার্সনে যুক্ত হচ্ছে LED DRL, ফগ ল্যাম্প। আগের মতই 1.2L, 1.5L ইঞ্জিনের সাথে লঞ্চ হচ্ছে Sonet। নতুন ভার্সনে 360° ক্যামেরা এবং পার্কিং সেন্সর সহ উন্নত মাধ্যমের ADAS ফিচারস থাকছে Sonet Facelift এ।

Tata Curvv EV
আসন্ন Tata Curvv EV এবং ICE উভয় ভার্সনেই লঞ্চ হচ্ছে। 500 কিলোমিটারের বেশি ড্রাইভ রেঞ্জের সাথে প্রথমে লঞ্চ হবে Curvv EV। এটি দেশের সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক গাড়ি নেক্সন ইভির উপরে অবস্থান করবে। প্রযুক্তিগতভাবে উন্নত এবং আপমার্কেট হবে তবে তাদের মধ্যে বেশ কয়েকটি বৈশিষ্ট্য ভাগ করা হবে। গাড়িটি ব্র্যান্ডের জন্য একটি নতুন ডিজাইন নিয়ে আসছে যা আপডেটেড Nexon duo, Harrier এবং Safari তেও রয়েছে।

Mahindra XUV300 Facelift
Mahindra তাদের XUV 300 এর নতুন সংস্করণ লঞ্চ করবে শীঘ্রই। আগামী বছরের শুরুর দিকে Compact SUV টি বাজারে লঞ্চ হবে। 1.2L টার্বো পেট্রোল, 1.2L TGDi পেট্রোল এবং 1.5L টার্বো-ডিজেল ইঞ্জিনের সাথে লঞ্চ হবে নতুন XUV 300। অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসট্যান্স সিস্টেমস (ADAS) এর মতো ফিচারসও থাকছে নতুন XUV 300 গাড়িতে।

New Gen Maruti Suzuki Swift
মারুতি সুজুকি এর দুর্দান্ত হ্যাচব্যাক গাড়ি সুইফট। ভারতের বাজারে বিগত বহু সময় ধরে বেস্ট সেলার গাড়িটি। মাত্র 6 লক্ষ টাকা এক্স শোরুম দামের সাথে গাড়িটির মাইলেজ 22.56 kmpl। আগামি বছরই Swift এর নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে Maruti Suzuki, সেক্ষেত্রে পুরানো ভার্সনের দাম আরো খানিকটা কমতে চলেছে। নয়া গাড়িতে 1.2L হাইব্রিড ইঞ্জিন থাকবে।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর