জয়েন করুন

আসন্ন সময়ে এই 4টি গাড়ি আনছে টাটা, কেনার থাকলে একবার দেখে নিন

একগুচ্ছ গাড়ি নিয়ে হাজির টাটা মোটরস, নতুন 4টি গাড়ি আনছে টাটারা

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 19, 2023 6:43 PM

টাটা মোটরস আগামী সময়ে একগুচ্ছ গাড়ির সম্ভার নিয়ে আসতে চলেছে দেশের বাজারে। একেবারে নতুন ডিজাইনের SUV থেকে শুরু করে আসন্ন লাইনআপে রয়েছে নতুন EV-ও। নতুন লাইন আপে থাকছে একদম নতুন প্রযুক্তি থেকে উচ্চ ক্ষমতার গাড়ি। এছাড়া সমস্ত গাড়িতেই থাকছে টাটার তরফে উচ্চমানের নিরাপত্তা।

Advertisements

1. TATA Nexon Facelift এবং Nexon EV Facelift: Nexon গাড়িটির পেট্রোল ভার্সনে থাকছে একদম নয়া ডুয়াল-ক্লাচ ট্রান্সমিশন। সাথে শক্তিশালী 1.2L এর টার্বো-পেট্রোল ইঞ্জিনও রয়েছে নতুন গাড়িতে। Nexon EV Facelift ভার্সন লঞ্চ হয়েছে আজই। 120 hp শক্তি এবং 170 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম গাড়িটির নতুন ইঞ্জিন।

Advertisements

2. Tata Punch:

Tata Punch

টাটার কমপ্যাক্ট SUV Punch। গাড়িটির CNG ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে কয়েকদিন আগেই। পাঞ্চের নতুন EV ভার্সন টেস্টিং করতে দেখা গিয়েছে Tata Motors কে। যদিও কবে বাজারে আসবে গাড়িটি তা এখনো জানা যায়নি।

3. Harrier Facelift: খুব শীঘ্রই Harrier নিয়ে বড় কিছু আপডেট শোনাবে টাটা মোটরস। সেখানে বাহ্যিক লুকের সাথে সাথে ভিতরের অন্দরসজ্জাতেও পরিবর্তন আনছে টাটা। সুরক্ষা ব্যবস্থাও আরো মজবুত হতে চলেছে। নয়া গাড়িতে ADAS এর কার্যকারিতা বাড়ানো হবে। যদিও গাড়িটি তার ডিজেল ইঞ্জিন ধরে রাখতে পারে। উল্লেখ্য যে, গাড়িটির EV নিয়েও কাজ করছে TATA MOTORS। যদিও সেই নিয়ে খুব বেশী কিছু জানা যায়নি। কিন্তু আশা কর হচ্ছে EV ভার্সনে 400 থেকে 500 কিমি অবধি রেঞ্জ দেবে গাড়িটি।

4. Tata Safari Facelift :
সাফারিও নিয়েও বড় খবর আসতে চলেছে শীঘ্রই। Harrier এর আদলে একদম নতুন করে রি-ডিজাইন করে তৈরি করা হচ্ছে গাড়িটি। সেখানে রিস্টাইলড ড্যাশবোর্ড, নতুন সেন্টার কনসোল, টাচ-অপারেটেড এইচভিএসি কন্ট্রোল, ADAS, প্যানারমিক সানরুফ সহ নানান ফিচার থাকছে। নতুন গাড়িটিতে 2.0L এর ডিজেল ইঞ্জিন থাকছে। সেখানে ম্যানুয়াল এবং অটোম্যাটিক, উভয় ট্রান্সমিশনই থাকছে।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর