জয়েন করুন

বিলাসবহুল গাড়ির বাজার ধীরে ধীরে আরো বড় হচ্ছে, নভেম্বর মাসে সবথেকে বেশি বিক্রি হয়েছে এই বিলাসবহুল গাড়িগুলো

আমরা আপনাদের জানিয়েছি নভেম্বর মাসের বেস্ট সেলিং গাড়ির বিষয়ে। টপ 10 গাড়ি কোনগুলো তাও দেখে নিয়েছি আমরা। কিন্তু জানেন কি বিলাসবহুল গাড়ির তালিকায় বেস্ট সেলিং কোনগুলো? আজ শীর্ষ 5টি বেস্ট…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 26, 2023 11:46 AM

আমরা আপনাদের জানিয়েছি নভেম্বর মাসের বেস্ট সেলিং গাড়ির বিষয়ে। টপ 10 গাড়ি কোনগুলো তাও দেখে নিয়েছি আমরা। কিন্তু জানেন কি বিলাসবহুল গাড়ির তালিকায় বেস্ট সেলিং কোনগুলো? আজ শীর্ষ 5টি বেস্ট সেলিং বিলাসবহুল ব্র্যান্ডের বিষয়ে জানাবো এখানে।

Advertisements

Mercedes Benz
বিগত বহু সময় ধরে ভারতের বাজারে টানা এক নম্বর স্থান দখল করে রয়েছে Mercedes Benz। বিলাসবহুল সেডান এবং এসইউভিগুলির লম্বা পোর্টফোলিওর কারণে এত বিক্রি করতে পেরেছে কোম্পানি। গত নভেম্বরে মোট 1234 টি Mercedes Benz গাড়ি বিক্রি হয়েছে বাজারে।

Advertisements

BMW
BMW এবং Mercedes এর জোর টক্কর শুরু হয় পয়লা নম্বর স্থান দখল করার জন্য। BMW অবশ্য খুব একটা পিছিয়ে নেই। গত নভেম্বর মাসে মোট 1121 টি গাড়ি বিক্রি করেছে এই জার্মান বহুজাতিক কোম্পানি।

Jaguar Land Rover
একরকম ভারতীয় কোম্পানি বলা চলে Jaguar কে। টাটা গ্রুপের মালিকানাধীন কোম্পানি টানা কয়েক মাসে ভালো পারফর্ম করেছে। বিলাসবহুল ল্যান্ড রোভার বিপুল পরিমাণে বিক্রি কইরে কোম্পানি। চাহিদা সামাল দিতে হিমশিম খেয়ে যাওয়া JLR মোট 311 টি গাড়ি বিক্রি করেছে।

Volvo
অনেকেই হয়তো জানেন না কিন্তু বর্তমান সময়ে Volvo আদতে একটি চাইনিজ সংস্থা। তবে এখনো তারা নিজেদের সেফটি এবং সুরক্ষার জন্য বিশ্বখ্যাত। জুন মাসে মোট 207 টি ভলভো বিক্রি হয়েছে ভারতীয় মার্কেটে।

Porsche
ধীরে ধীরে ভারতের বাজারে জনপ্রিয়তা লাভ করেছে Porsche। জার্মান বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক এখনও ভারতে কোনও গাড়ি উত্পাদন করতে পারেনি তবে গত নভেম্বর মাসে 74টি গাড়ি বিক্রি করেছে Porsche।

Audi
এই জার্মান গাড়ি নির্মাতা সংস্থাটিও রয়েছে টপ সেলিং গাড়ির তালিকায়। মোট 43 টি গাড়ি বিক্রি করেছে তারা। বর্তমানে ভারতের বাজারে CBU বিক্রি করে Audi।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর