জয়েন করুন

Tata Punch VS Nissan Magnite, কোন SUV অধিক শক্তিশালী? পার্থক্য দেখে বুঝে নিন

দাম, ফিচারস ইত্যাদির দিক দিয়ে এগিয়ে কোন SUV দেখে নিন

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 30, 2023 11:07 AM

দেশের বাজারে ছোট আকারের SUV গুলোর চাহিদাই সবচেয়ে বেশী। আর এই সেগমেন্টে জনপ্রিয় কয়েকটি গাড়ির মধ্য TATA Punch একটি। তবে তুলনায় পিছিয়ে নেই Nissan এর Magnite। দুটি গাড়িই দারুণ জনপ্রিয় গাড়ির বাজারে। কিন্তু তুলনায় এগিয়ে কোনটি ? চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

Nissan Magnite


8টি রঙের বিকল্প সহ Magnite এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য 6 লক্ষ টাকা।এই পেট্রোল ভার্সনে 100 PS শক্তি দেয় Magnite।ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় উভয় ট্রান্সমিশনের সাথে আসে এটি। শক্তিশালী 1-লিটার পেট্রোল ইঞ্জিন সহ 5 সিটার গাড়ির পিক টর্ক রয়েছে 160 Nm। মাইলেজও মন্দ নয়। 19 kmpl মাইলেজ সহ Magnite Punch তো বটেই মারুতি সুজুকির থেকেও এগিয়ে।

Advertisements

গ্রাহকরা চাইলে 1-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনও নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্য দাম বাড়বে। নিরাপত্তার জন্য থাকছে এয়ারব্যাগ এবং 360 ডিগ্রি ক্যামেরা।Nissan Magnite এর টপ স্পেক মডেলটি 10.94 লাখ টাকার এক্স-শোরুম দামে উপইলব্ধ।এছাড়া গাড়িতে একটি 9.0-ইঞ্চির HD টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমও রয়েছে।

Tata Punch

Tata Punch

Tata Punch 115 Nm এর পিক টর্ক রয়েছ। এই শক্তির সাথে Punch সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী গাড়ি। সর্বোচ্চ গতি রয়েছে 150 কিলোমিটার প্রতি ঘণ্টা। 366 লিটারের একটি বড় বুট স্পেস সহ আসে টাটা পাঞ্চ। 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন 88 PS শক্তি সহ 20.09 kmpl মাইলেজ দেয়। CNG ভার্সনের মাইলেজ 26.99 km/kg।

বড় প্যানরমিক সানরুফ গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 187 মিমি। Punch দুটি ট্রান্সমিশনে আসে, ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয়। গাড়িটির পেট্রোল সংস্করণ 20.09 kmpl মাইলেজ দেয়। সিএনজি সংস্করণ 7.10 লাখ টাকার এক্স-শোরুমে পাওয়া যাচ্ছে। 7 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে সহ ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ এবং অ্যান্টি-গ্লেয়ার IRVM রয়েছে Punch এ।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর