জয়েন করুন

বুকিং শুরু হয়ে গেল Safari এবং Harrier এর, গাড়ি পেতে হলে বুকিং করতে হবে চটজলদি

শুরু হয়ে গেল টাটা সাফারি এবং হ্যারিয়ারের ফেসলিফট ভার্সনের বুকিং, দাম দেখে নিন

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 12, 2023 2:58 PM

টাটা মোটরস তাদের দুটি শক্তিশালী SUV Harrier এবং Safari বাজারে লঞ্চ করেছে। Harrier আবার তৈরীই হয়েছে Land Rover প্ল্যাটফর্মের ওপর। বাজারে গাড়ি দুটির বিরাট চাহিদা। আর তাই দেখে mid life upgrade করছে টাটা মোটরস। তারা Harrier এবং Safari এর Facelift ভার্সন নিয়ে আসছে।

Advertisements

খবর চলছিল বহুদিন ধরেই কিন্তু টাটা মোটরস এই নিয়ে কিছুই জানায়নি। তবে 6 তারিখ থেকে বুকিং শুরু হওয়ার পর গাড়ি প্রেমীদের মধ্যে স্বস্তি এসেছে। শুক্রবার 6 অক্টোবর থেকে নিকটবর্তী ডিলারশিপ থেকে গাড়ি দুটির বুকিং করতে পারবেন আপনি।

Advertisements

ড্যাশিং লুকের সাথে বাজারে এসেছে নতুন Harrier এবং Safari। লেটেস্ট ছবি থেকে বোঝা যাচ্ছে যে, টাটা মোটরস তাদের গাড়ির বাম্পার এবং গ্রিলে কিছু বড় পরিবর্তন করেছে। দুটি গাড়িই আবার চেহারার দিক থেকে বেশ আকর্ষণীয়। টাটা মোটরসের দুই গাড়িতেই নতুন এবং অপেক্ষাকৃত শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

টাটা সাফারিতে 2-লিটার ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটি মোট 170 PS শক্তি এবং 350 Nm পিক টর্ক জেনারেট করতে পারে। 6-স্পীড ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সাথে আসা এই গাড়িটির মাইলেজ 14.08 kmpl। উল্লেখ্য XE, XM, XMS, XT+, XZ এবং XZ+ এই ছয়টি ভার্সন ভিন্ন পাঁচটি রঙের বিকল্পের সাথে উপলব্ধ।

সাফারি গাড়িটির দাম থাকবে 15.85 লক্ষ টাকা থেকে 25.21 লক্ষ টাকা। অন্যদিকে Harrier এর দাম পড়বে 15.20 লক্ষ টাকা থেকে 24.27 লক্ষ টাকা ( এক্স শোরুম দাম)। সাফারিতে ছয় আসন এবং সাত আসন, এই দুই বিকল্প থাকবে। অন্যদিকে Harrier কেবল পাঁচ আসনের অপশনেই উপলব্ধ।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর