জয়েন করুন

Maruti Suzuki Swift vs Tata Nexon, দুই গাড়ির মধ্যে কোনটা সেরা? পার্থক্য দেখে বুঝে নিন

জোর টক্কর দুই গাড়ির, কে এগিয়ে? দেখুন বিস্তারিত

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 23, 2023 11:45 AM

কমদামী গাড়ির বাজারে একরকম রাজ চালায় মারুতি সুজুকি। যদিও বৈদ্যুতিন গাড়ির বাজারে তাদের উপস্থিতি নেই সেরকম, কিন্তু CNG থেকে জ্বালানি গাড়ির (পেট্রোল এবং ডিজেল) ক্ষেত্রে আজও মারুতি সুজুকি মার্কেট লিডার। সদ্যই বাজারে এসেছে নতুন সুইফ্ট, আর গাড়িটি টক্কর দেয় টাটা মোটরসের Nexon এর সাথে। কিন্তু প্রতিযোগীতায় কেমন অবস্থানে রয়েছে Swift? চলুন জেনে নেওয়া যাক।

Advertisements

Maruti Suzuki Swift :

Advertisements

খুব শীঘ্রই সংস্থাটির জনপ্রিয় মডেল সুইফটের একটি নতুন সংস্করণ লঞ্চ করার পরিকল্পনা করেছে মারুতি সুজুকি। এই গাড়িতে নতুন ইঞ্জিনের পাশাপাশি 30.9 কিলোমিটারের বেশি মাইলেজ পাওয়া যাবে।নতুন ডিজাইন করা গ্রিল, নতুন এলইডি এবং সামনের দিকে মসৃণ হেডল্যাম্প। এবং এতে রয়েছে আপডেটেড ফ্রন্ট বাম্পার, ব্ল্যাক-আউট পিলার এবং ছাদে রয়েছে প্যানারোমিক রুফ টপ‌।

5.99 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে CNG তে 30.9 কিমি, পেট্রোলে 22.38 কিমি মাইলেজ দেয় swift। 1197 সিসির ইঞ্জিন 89 bhp শক্তি এবং 113 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। গাড়িটিকে স্পোর্টি এবং আকর্ষণীয় লুকের সাথে বাজারে আনছে মারুতি সুজুকি।

Tata Nexon :

একই দামে বাজারে আসে টাটা মোটরসের Nexon। গাড়িটি এক্স শোরুম দাম শুরু হচ্ছে 8 লক্ষ টাকা থেকে। 5 আসনের গাড়িটি বিভিন্ন ভেরিয়েন্টে 1199 সিসি থেকে 1497 সিসির ইঞ্জিনের সাথে আসে। Nexon এর ডিজেল ভার্সনে 24.07 কিমির মাইলেজ রয়েছে। পেট্রোলে ভার্সনে 17.33 কিমির রেঞ্জ মেলে। 8টি ভেরিয়েন্টে নানাবিধ আধুনিক পরিষেবা পাবেন আপনি। এছাড়া নিরাপত্তার জন্য 5Star G-NCAP রেটিং রয়েছে Nexon এর।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর