জয়েন করুন

Punch-কে টক্কর দিতে মারুতি সুজুকি নিয়ে আসছে ধামাকাদার গাড়ি, শক্তিশালী ইঞ্জিন সহ মিলবে খাসা ফিচার্স

মারুতি সুজুকি লঞ্চ করছে নতুন গাড়ি। দেখে নিন দাম, ফিচার্স এবং অন্যান্য বৈশিষ্ট্য

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 20, 2023 8:45 AM

Punch-কে জবরদস্ত টক্কর দিতে মারুতি নিয়ে আসছে নতুন গাড়ি। 35kmpl মাইলেজ সহ শক্তিশালী ইঞ্জিন সহ গাড়িতে রয়েছে একাধিক নজরকাড়া বৈশিষ্ট্য। সংস্থাটি গত বছরই Alto, WagonR এবং Celerio-র এক নতুন সংস্করণ লঞ্চ করেছে। আর এবার শোনা যাচ্ছে , মারুতি সুজুকি জোরকদমে তাদের পোর্টফোলিও আপগ্রেড করতে শুরু করেছে।

Advertisements

খুব শীঘ্রই সংস্থাটির জনপ্রিয় মডেল সুইফটের একটি নতুন সংস্করণ লঞ্চ করার পরিকল্পনা করেছে মারুতি সুজুকি। এই গাড়িতে নতুন ইঞ্জিনের পাশাপাশি 35 কিলোমিটারের বেশি মাইলেজ পাওয়া যাবে। সূত্রের খবর, খুব শীঘ্রই বাজারে হিট করবে গাড়িটি। আসলে কোম্পানিটি তার গ্রাহকদের খুব বেশিদিন অপেক্ষা করাতে চায়না।

Advertisements

পাশাপাশি গাড়িটির লুকসের উপরেও নানাবিধ পরীক্ষা নিরিক্ষা করছে মারুতি সুজুকি। সাথে গাড়িটিকে একটা স্পোর্টি এবং আকর্ষণীয় লুক দিতে চায় সংস্থা। গাড়িটির অন্যান্য ফিচার্সের কথা বললে এতে উপলব্ধ রয়েছে নতুন ডিজাইন করা গ্রিল, নতুন এলইডি এবং সামনের দিকে মসৃণ হেডল্যাম্প। এবং এতে রয়েছে আপডেটেড ফ্রন্ট বাম্পার, ব্ল্যাক-আউট পিলার এবং ছাদে রয়েছে প্যানারোমিক রুফ টপ‌।

গাড়িটির ইঞ্জিনের কথা বললে এতে যথেষ্ট শক্তিশালী ইঞ্জিন দিচ্ছে সংস্থা। কোম্পানি তাদের নতুন সুইফটে 1.2-লিটার, 3-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন দেওয়ার কথা ভাবছে। এতে গাড়িটি 35 থেকে 40 kmpl মাইলেজ দিতে সক্ষম। অর্থাৎ মধ্যবিত্তের কাছে সবদিক দিয়েই সাশ্রয়ী হতে চলেছে এই গাড়ি। এখন যদি মারুতি সুজুকি সুইফটের দামের কথা বলি, তবে এর দাম সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, গাড়িটির বাজারদর হতে পারে ৭ থেকে ৯ লক্ষ টাকা।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর