জয়েন করুন

বাজারে ঝড় তুলতে আসছে নতুন Toyota RAV4, দাম এবং ফিচারস দেখে নিন

শক্তিশালী ইঞ্জিন, উন্নত মাইলেজ এবং একগুচ্ছ ফিচারসের সাথে আসছে নতুন Toyota RAV4, দাম এবং ফিচারস দেখে নিন

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 3, 2023 5:35 PM

বিশ্বের জনপ্রিয় গাড়ি নির্মাতাদের মধ্যে একটি Toyota। বিভিন্ন দেশে গাড়ি লঞ্চ করেছে তারা। বিভিন্ন সেগমেন্টে একাধিক গাড়ি লঞ্চ করে কোম্পানি কিন্তু Compact সেগমেন্টে RAV 4 গাড়ির তুলনাই নেই। সম্প্রতি জানা যাচ্ছে যে, শীঘ্রই Toyota RAV 4 এর নতুন ভার্সন আসছে বাজারে। 2024 এর শেষের দিকে অথবা 2025 এর শুরুতে গাড়িটির আসার সম্ভাবনা রয়েছে।

Advertisements

নতুন আপডেটেড RAV 4 এর শক্তি থাকবে আরো বেশী। কারণ গত 2019 সালে প্রথমবার লঞ্চ করার পর অনেকখানি পরিবর্তন এসেছে গাড়ির মধ্যে। একাধিক ট্রিম এবং বিভিন্ন ফিচারস সহ বাজারে আসতে পারে সেটি। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট, ব্লাইন্ড স্পট মনিটর, রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট এবং অটোম্যাটিক ইমারজেন্সি ব্রেকিং এর মতো সুরক্ষা ফিচারস থাকবে RAV 4-এ।

Advertisements

জানা যাচ্ছে 2.5 লিটার 4 সিলিন্ডার পেট্রল হাইব্রিড ইঞ্জিন পাবেন আপনি। ইঞ্জিনটি সর্বোচ্চ 306 hp এবং 227 Nm টর্ক তৈরি করতে সক্ষম। CVT অটোমেটিক গিয়ারবক্স সমেত গাড়িটি শুধু শক্তিশালী হবে তাই নয় , একইসাথে লম্বা মাইলেজ দেবে Toyota RAV 4। সাথে গাড়ির সুরক্ষা ব্যবস্থাও দারুণ থাকবে।

জানা যাচ্ছে যে, 8টি এয়ারব্যাগ, অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS), ইলেক্ট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন, ট্র্যাকশন কন্ট্রোল, সিট বেল্ট ওয়ার্নিং, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম সহ একাধিক নিরাপত্তা ফিচার্স রয়েছে TOYOTA এর নতুন গাড়িতে। RAV4 এর লুকও দারুণ কারণ সেখানে LED হেডল্যাম্প, LED DRL, স্পোর্টি বাম্পার সহ আধুনিক ইন্টিরিয়র ও এক্সটিরিয়র ডিজাইন দেখতে পাবেন। যদিও গাড়িটির দাম নিয়ে কিছুই জানা যায়নি এখনো।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর