জয়েন করুন

Bolero, Ertiga-র বাজার ধ্বংস করতে আসছে শক্তিশালী নতুন TATA Sumo! দাম কত?

বাজারে ফিরছে টাটা মোটরসের টাটা সুমো, নতুন ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিন নিয়ে নতুনভাবে গাড়িটি লঞ্চ করছে টাটা মোটরস।

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 25, 2023 6:51 PM

সারা বিশ্বের প্রায় সমস্ত কোম্পানির কাছেই গুরুত্বপূর্ন হয়ে ওঠছে ভারতীয় বাজার। দেশের অন্দরে সবচেয়ে বেশি চাহিদা SUV এর, আর সেই জায়গায় একপ্রকার একচ্ছত্র অধিকার করে বসে রয়েছে Mahindra। অন্তত Low এবং Middle Budget সেগমেন্টে তো বটেই। কিন্তু আর নয়, এবার নয়া লুকে আসছে টাটা সুমো, যা নিয়ে বাজারে ইতিমধ্যেই উচ্ছাস দেখে যাচ্ছে।

Advertisements
source : cartorq

SUV সেগমেন্ট এখন হটকেকের মতো জনপ্রিয় হয়ে ওঠেছে। আর এই বাজার ধরার দৌড়ে নিজেদের পোর্টফোলিও আরো বড় করতে চলেছে টাটা মোটরস। আসন্ন সময়ে বাজারে ফিরে আসতে চলেছে টাটা সুমো (Tata Sumo)। চলুন দেখা যাক গাড়িটি নিয়ে কি জানা যাচ্ছে।

Advertisements

টাটা মোটরসের জনপ্রিয় গাড়ি টাটা সুমো। মার্কেটের চাহিদা দেখে টাটা মোটরস পুনরায় এই SUV টি নিয়ে আসছে বাজারে। নতুন ডিজাইনের সাথে টাটা সুমোর অত্যাধুনিক লুক বাজারে বেশ ঝড় তুলতে চলেছে। টাটা সুমো লঞ্চ হওয়ার পর স্বাভাবিক ভাবেই 7 সিটার ক্যাটেগরিতে বড়সড় পরিবর্তন দেখতে পাবে ভারতের বাজার।

শক্তিশালী ইঞ্জিন, আকর্ষনীয় পেশীবহুল চেহারার সাথে বাজারে ফিরছে টাটা সুমো। জানা যাচ্ছে যে, টাটা মোটরস নতুন Tata Sumo গাড়িতে 2936 সিসির ডিজেল ইঞ্জিন লাগাতে চলেছে। এর আগে টাটা সুমো গাড়িটি 15 কিমি মাইলেজ দিয়েছে। তাই স্বাভাবিক ভাবেই বলা চলে যে, গাড়িটি বাজারে এলে মাহিন্দ্রা বোলেরো ভালই প্রতিযোগিতা পাবে। আপাতত Mahindra Bolero দেশের সবথেকে বেশী বিক্রি হওয়া 7 আসনের গাড়ি।

সূত্র মারফৎ জানা যাচ্ছে যে , Tata Sumo suv-তে ক্রুজ কন্ট্রোল, ADAS, সানরুফ, ব্লুটুথ কানেক্টিভিটি, বড় পর্দার মিউজিক সিস্টেম, হ্যান্ডস-ফ্রি মোবাইল রুফ মাউন্টেড এসি, ফগ ল্যাম্প, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডোর মতো অনেক ফিচারস রয়েছে। সাথে অনেক আধুনিক ফিচারস যুক্ত হবে এবং সুরক্ষা ব্যবস্থাতেও উন্নয়ন আসতে চলেছে। প্রসঙ্গত, বাজারে গাড়িটির দাম থাকতে পারে 6.5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকার মধ্যে।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর