জয়েন করুন

5 Star নিরাপত্তার সাথে লঞ্চ হলো নতুন Tata Harrier, প্রতিটি ভ্যারিয়েন্টের পুঙ্খানুপুঙ্খ দাম দেখে নিন

কিছু সময় আগেই টাটা মোটরস বাজারে লঞ্চ করে Nexon Facelift এবং Nexon EV। এবার বাজারে এসেছে Harrier এবং Safari এর নয়া Facelift ভার্সন। দামেও পরিবর্তন এসেছে। আজ আমরা আপনাদের জানাবো…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 18, 2023 9:25 PM

কিছু সময় আগেই টাটা মোটরস বাজারে লঞ্চ করে Nexon Facelift এবং Nexon EV। এবার বাজারে এসেছে Harrier এবং Safari এর নয়া Facelift ভার্সন। দামেও পরিবর্তন এসেছে। আজ আমরা আপনাদের জানাবো Harrier Facelift এর প্রতিটি ভার্সনের দাম কত। 15.49 লক্ষ টাকা থেকে 24.49 লক্ষ টাকা বাজেটে এই গাড়িগুলো লঞ্চ করেছে টাটা মোটরস।

Advertisements

ইঞ্জিন অথবা পারফরম্যান্সে সেরকম কিছু পরিবর্তন আসেনি। আগের মতই 2.0L ফোর-সিলিন্ডার Kryotec ডিজেল ইঞ্জিনের সাথে লঞ্চ হয়েছে Harrier। যা সর্বোচ্চ 170 PS শক্তি এবং 350 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনের সাথে ছয়-গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত। প্যাডেল শিফটার সহ ছয়-গতির টর্ক কনভার্টার অটোম্যাটিক ট্রান্সমিশন বিকল্পের সাথেও আসে। 

Advertisements

Nexon-এর মতোই, নতুন হ্যারিয়ারেও স্মার্ট, পিওর, অ্যাডভেঞ্চার এবং ফিয়ারলেস নামে চারটি ট্রিমে বিক্রি হয়। এছাড়া আপনি নিজের পছন্দমত কাস্টমাইজ করাতে পারেন। অটোম্যাটিক ট্রান্সমিশনের সাথে কেবল Adventure+ ভেরিয়েন্ট থেকে পাওয়া যায়।

স্মার্ট LED হেডলাইট এবং টেইল লাইট, LED DRL, 17-ইঞ্চি অ্যালয় হুইল, ছয়টি এয়ারব্যাগ, TPMS, ESP, EBD সহ ABS, এবং সমস্ত আসনে তিন-পয়েন্ট সিটবেল্টের মতো বৈশিষ্ট্যগুলির সাথে অফার করা হয়েছে । এছাড়া জানিয়ে দিই সম্প্রতি হওয়া G-NCAP ক্র্যাশ টেস্টে Harrier 5Star রেটিং পেয়েছে। যা সুরক্ষার ক্ষেত্রে একটি বড় সুবিধা যোগ করে Harrier গাড়িতে। 

Tata Harrier এ 10.25-ইঞ্চি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন সহ ওয়্যারলেস কানেক্টিভিটি, 10.25-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ছয়-স্পিকার অডিও, রিভার্সিং ক্যামেরা ইত্যাদি ফিচারস পাওয়া যায়। পুরানো মডেলের তুলনায় অধিক আরাম, সুবিধা, নিরাপত্তা এবং বিনোদন সম্পর্কিত নতুন ফিচারস যুক্ত হয়েছে। লেভেল-2 ADAS সিস্টেমও পাবেন গাড়িতে। তাহলে চলুন এবার দাম দেখে নেওয়া যাক। 

Tata Harrier Facelift ভেরিয়েন্ট  দাম  (Ex-Showroom)
1. Smart 15.49 Lakh
2. Pure 16.99 Lakh
3. Pure+ (Sunroof Optional) 18.69 Lakh
4. Adventure 20.19 Lakh
5. Adventure+ (ADAS Optional) 21.69 Lakh
6. Fearless 22.99 Lakh
7. Fearless+ 24.49 Lakh
8. AT Starts At 19.99 Lakh
9. Dark Edition Starts At 19.99 Lakh

 

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর