জয়েন করুন

26 কিমি মাইলেজের সাথে পাবেন প্রিমিয়াম ফিচার্স! Maruti-র এই গাড়ির সামনে পাত্তা পাবেনা কেও

কোনো গাড়িই টিকতে পারেনি মারুতি সুজুকির এই গাড়ির সামনে, নয়া অবতারে ভারতের বাজারে বেশ হইচই ফেলে দিয়েছে গাড়িটি

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 8, 2023 9:16 PM

মারুতি সুজুকির আজও দেশের অন্দরে সবচেয়ে বেশী গাড়ি বিক্রী করে। বৈদ্যুতিক গাড়ির বাজারে তারা কিছুটা পিছিয়ে থাকলেও প্রচলিত গাড়ির ক্ষেত্রে তাদের সামনা সামনিও নেই কেও। সস্তায় উন্নতমানের গাড়ি, এটাই মূল মন্ত্র মারুতি সুজুকির, আর সেকারণে মধ্যবিত্ত ভারতীয়র ভারী পছন্দের গাড়ি মারুতি সুজুকি। সম্প্রতি তাদের নতুন একটি গাড়ি সেলসের রেকর্ড বানিয়েছে দেশের বাজারে।

Advertisements

নেক্সা ডিলারশিপের অধীনে আসা মারুতি সুজুকি Brezza গাড়িটির চাহিদা বেড়েছে অনেকখানি। কিছু সময় আগেই গাড়িটির নতুন সংস্করণ লঞ্চ হয় ভারতে। মাত্র 9.14 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে বাজারে আসায় ব্যপকহারে বিক্রি হতে থাকে এই গাড়ি। Brezza তে মোটামুটি শক্তিশালী 1.5 L NA পেট্রোল ইঞ্জিন রয়েছে। এছাড়া CNG কিটও পেয়ে যাবেন সেখানে।

Advertisements

পেট্রোলের সাথে Brezza মোট 136 Nm পিক টর্ক সহ 99.2 bhp শক্তি উৎপন্ন করে। CNG এর ক্ষেত্রে 121.5 Nm পিক টর্ক সহ 86.7 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম সেটি। 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে CNG মোডে 25.51 km/kg মাইলেজ দেয়। Brezza তে আপনি ইলেকট্রিক সানরুফ, 7.0-ইঞ্চি স্মার্টপ্লে প্রো টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইত্যাদির সুবিধা পেয়ে যাবেন।

মারুতি সুজুকি ব্রেজা গাড়িটির নিরাপত্তা ব্যবস্থাও বেশ উন্নত। সেখানে EBD সহ ABS, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, রিয়ার পার্কিং ক্যামেরা সহ রিভার্স পার্কিং সেন্সর, হিল হোল্ড অ্যাসিস্ট এবং ইলেকট্রনিক স্টেবিলিটি পেয়ে যাবেন। গাড়িটির দাম শুরু হচ্ছে 9.14 লক্ষ টাকা থেকে 12.05 লক্ষ টাকা পর্যন্ত। আপাতত ভারতীয় বাজারে Brezza S-CNG-এর সরাসরি কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবে মারুতি সুজুকির Fronx গাড়িটি টক্কর দিতে পারে Brezza কে।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর