টয়োটার জনপ্রিয় Fortuner SUV গাড়িটি ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ব্যপক জনপ্রিয়। 7 সিটার গাড়িটি এককথায় প্রিমিয়াম SUV এর জন্য একটি উদাহরণ হয়ে ওঠেছে। Toyota Land Cruiser এর ডিজাইন দ্বারা প্রভাবিত এবং Hilux Platform এর ওপর নির্মিত গাড়িটি 2018 সালের দিকে আসে বাজারে। এবার শীঘ্রই গাড়িটির নতুন ভার্সন লঞ্চ করতে পারে টয়োটা।
বহুবছর হয়ে গেল টয়োটার গাড়িটির নতুন ভার্সন দেখা যায়নি বাজারে। কিন্তু সম্প্রতি থাইল্যান্ডে গাড়িটির নতুন ভার্সন নিয়ে এসেছে কোম্পানি। সেখানে পুরনো Fortuner এ যা অভাব ছিল সমস্ত কিছুই উপস্থিত রয়েছে। শক্তি, আরাম এবং বিলাসিতা সহ এবার লেটেস্ট টেকনোলজির সাথে গাড়িটি বাজারে নিয়ে এসেছে টয়োটা। নতুন ভার্সন আইকনিক SUV টির আকর্ষণ আরো বাড়িয়ে তুলবে।
খুব বেশি আপগ্রেড না হলেও থাইল্যান্ডে 15,000 THB থেকে 40,000 THB দাম বেড়েছে। তবে ভারতেও গাড়ি প্রেমীরা বেশ খুশি এই আপগ্রেডের পর। কারণ এবার ভারতের বাজারে গাড়িটির আসার সম্ভবনা রয়েছে। দেশের বাজারে Fortuner এর ব্যপক জনপ্রিয়তা থাকলেও এক্ষুনি ভারতে লঞ্চ হচ্ছে কিনা তা জানা যায়নি। Fortuner এর জনপ্রিয়তা দেখে ভারতে লঞ্চ করার আগে গাড়িটিকে আরো রিফাইন করতে পারে টয়োটা, এমনই জানা যাচ্ছে বিশ্বস্ত সূত্রে।