জয়েন করুন

মারুতির Alto K10 নাকি Renault এর Kwid, দামের মানে এগিয়ে কোন গাড়ি? দেখে নিন পার্থক্য

A

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 2, 2023 7:39 PM

মারুতির বেস্ট সেলার Alto K10 কে বড় চ্যালেঞ্জ জানায় Renault এর Kwid। দাম এবং ফিচারসের মধ্যে পার্থক্য দেখুন।

Advertisements

Alto K10

Advertisements

Alto K10 গাড়িতে একটি 1.0 লিটারের K10C NA (Naturally Aspirated) পেট্রোল ইঞ্জিন রয়েছে। সেটি 5-গতির ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে। ক্ষমতার কথা বললে গাড়িটি মোট 66bhp শক্তি এবং 89Nm টর্ক তৈরি করে। ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভেরিয়েন্ট মাইলেজ দেয় 24.39 কিমি প্রতি লিটার। AMT ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভেরিয়েন্টের মাইলেজ 24.95 কিমি প্রতি লিটার। Alto K10 এর CNG ভার্সনে 30 থেকে 35 কিমি মাইলেজ দেয়।

নতুন Maruti Suzuki Alto K10 গাড়িতে একটি মাল্টি-ফাংশনাল স্টিয়ারিং হুইল, মিনিমালিস্ট ড্যাশবোর্ড ডিজাইন, 7.0-ইঞ্চি স্মার্টপ্লে প্রো ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডুয়াল-টোন ফ্যাব্রিক আপহোলস্ট্রি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, পাওয়ার উইন্ডোজ, ডুয়াল এয়ারব্যাগ রয়েছে। K10 গাড়িটির পেট্রোল ম্যানুয়াল ভেরিয়েন্টের দাম পড়বে 3.99 লক্ষ টাকা। CNG এবং ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে গাড়িটির দাম 5.70 লক্ষ টাকা। টপ ভেরিয়েন্টের দাম রয়েছে 6.49 লক্ষ টাকা।

Renault Kwid

রেনল্ট কুইড গাড়িতে রয়েছে 999 সিসির ইঞ্জিন। সেখান থেকে গাড়িটি মোট 67.06 Bhp শক্তি এবং 72Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। রেনল্ট কুইড গাড়িতে ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয়, দুই প্রকার ট্রান্সমিশনই দিয়েছে কোম্পানি। এছাড়া গাড়িতে শক্তিশালী ইঞ্জিনের সাথে 22.3 kmpl এর মাইলেজও পাওয়া যায়।

গাড়ির মধ্যে 8-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। অতিরিক্ত ফিচারের মধ্যে আপনি ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP), হিল স্টার্ট অ্যাসিস্ট (HSA), ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (TCS) এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS) ইত্যাদি। মাত্র 4.70 লক্ষ টাকা থেকেই দাম শুরু হচ্ছে গাড়িটির, আর এটির টপ ভেরিয়েন্টের দাম 6.33 লক্ষ টাকা।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর