জয়েন করুন

এই তিনটি সেরা গাড়ির ওপর কাজ চালাচ্ছে মারুতি সুজুকি, শীঘ্রই লঞ্চ হবে এই দুটি গাড়ি

ভারতের অটোমোবাইল সেক্টরে একটি বড় কোম্পানি মারুতি সুজুকি। দেশে বিক্রী হওয়া সেরা দশটি গাড়ির মধ্যে শীর্ষ ভাগই তাদের দখলে। নানান সেগমেন্টে মারুতি দেশের বেস্ট সেলার। কিন্তু বৈদ্যুতিক গাড়ির বাজারে এখনো…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 12, 2023 8:41 PM

ভারতের অটোমোবাইল সেক্টরে একটি বড় কোম্পানি মারুতি সুজুকি। দেশে বিক্রী হওয়া সেরা দশটি গাড়ির মধ্যে শীর্ষ ভাগই তাদের দখলে। নানান সেগমেন্টে মারুতি দেশের বেস্ট সেলার। কিন্তু বৈদ্যুতিক গাড়ির বাজারে এখনো দেখা জায়নি জাপানি কোম্পানিটিকে। কিন্তু লেটেস্ট খবর জানাচ্ছে যে, শীঘ্রই সেই সেক্টরেও দেখা যাবে মারুতি সুজুকিকে।

Advertisements

মারুতি সুজুকি তাদের গাড়ি নিয়ে কাজ চালাচ্ছে। কারণ আগামী বছরই নতুন সুইফ্ট এবং ডিজায়ার লঞ্চ করবে তারা। জনপ্রিয় হ্যাচব্যাক Swift এবং Compact Sedan Dzire এর নতুন ভার্সন আরো চমকপ্রদ হতে চলেছে। একইসাথে বৈদ্যুতিক গাড়ি নিয়েও কাজ চালাচ্ছে মারুতি সুজুকি। শিঘ্রই গাড়ির প্রোটোটাইপ দেখা যেতে পারে।

Advertisements

আগামী 2025 সালে, কোম্পানি EVX কনসেপ্ট গাড়ির ওপর ভিত্তি করে নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করবে। আপাতত এই তিনটি গাড়ি নিয়ে কাজ চালাচ্ছে মারুতি সুজুকি। Swift এবং Dzire গাড়িদুটি আগে লঞ্চ হবে বাজারে। 1.2-লিটারের তিন-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন থাকবে সেখানে। টিকবে টয়োটার হাইব্রিড ইঞ্জিন টেকনোলজিও দেখা যেতে পারে সেখানে।

maruti suzuki evx

আপাতত Swift এবং Dzire আসবে বাজারে। চলতি মাসেই টোকিওতে প্রথমবারের জন্য দেখা মিলবে নতুন Swift এর। কিন্তু EVX প্ল্যাটফর্মের ওপর নির্মিত বৈদ্যুতিক SUV দেখা যাবে 2025 সাল নাগাদ। উল্লেখ্য যে, গাড়িতে 60kWh ব্যাটারি প্যাক থাকবে। আর সেটির রেঞ্জ থাকবে 500 কিমি!

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর